• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

একনেক সভা শেষে চলছে উপদেষ্টাদের রুদ্ধদ্বার বৈঠক

   ২৪ মে ২০২৫, ০২:৪০ পি.এম.
একনেক সভা শেষে একই স্থানে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু । ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাধারণত সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা মন্ত্রী বা উপদেষ্টা। এই রীতি চলমান বহু বছর ধরে। কিন্তু একনেক বৈঠক শেষে আজ ব্রিফিং বাতিল করেছেন পরিকল্পনা উপদেষ্টা। এরপরই উপদেষ্টা পরিষদের সদস্যদের অনির্ধারিত বৈঠক শুরু হয়। উপদেষ্টারা ছাড়া এই বৈঠকে কাউকে রাখা হয়নি।

শনিবার (২৪ মে) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে উপদেষ্টা পরিষদের এই বৈঠক শুরু হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে ১৯ জন উপদেষ্টা উপস্থিত রয়েছেন।

পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জসিম উদ্দিন সাংবাদিকদের বলেন, আজ একনেক সভা পরবর্তী ব্রিফিং হবে না। একনেক সভার পর উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়েছে একই সভাকক্ষে। আপনাদের একনেক সভার সারসংক্ষেপ মেইল করে পাঠানো হবে।

গত দুদিন ধরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপকভাবে আলোচিত বিষয় প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন। উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস গেল বৃহস্পতিবার অন্য উপদেষ্টাদের সঙ্গে এক অনির্ধারিত বৈঠকে তার পদত্যাগের ভাবনার কথা বলেছেন। বিভিন্ন পক্ষের প্রতিবন্ধকতার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর অসহযোগিতায় তার সরকার কাজ করতে পারছে না বলে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন তিনি। 

বিষয়টি গণমাধ্যমে আসে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের মাধ্যমে। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছিলেন।

বিষয়টি সামনে আসার পর সব পক্ষ থেকেই প্রধান উপদেষ্টাকে পদত্যাগ না করার অনুরোধ জানানো হচ্ছে। 

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী