• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

তিন উপদেষ্টাকে বিদায় দিন: ফারুক


প্রকাশ:  ২৩ মে ২০২৫, ০২:৩১ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দায়িত্ব নিয়ে তিন উপদেষ্টাকে বিদায় দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

শুক্রবার (২৩ মে) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় এ আহ্বান জানান তিনি।

জয়নুল আবদিন ফারুক বলেন, “গত পরশু দেখলাম, দেড়শ জন লোক নিয়ে এনসিপি নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে। সাম্য হত্যার প্রতিবাদ করে যাচ্ছে ছাত্রদল। সবাই ইউনূস সরকারের কাছে দাবি পেশ করছে।”

তিনি আরও বলেন, “গতকাল সবচেয়ে বেশি মনে কষ্ট পেয়েছি। যে দেশে গণতন্ত্র থাকবে, সুষ্ঠু নির্বাচন থাকবে, সেই দেশে এমন কিছু রাজনৈতিক দল ছিল যারা জনগণের সব আশা ধ্বংস করেছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে পারিবারিক সম্পত্তিতে পরিণত করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে।”

ড. ইউনূসকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনি ব্যক্তিগত ইউনূস নন, আপনি জনগণের। আপনি বলেছেন পদত্যাগ করতে চাই—এসব দেখে আমার মন খারাপ হয়েছে।”

তিনি আরও বলেন, “আপনাকে কেন বসিয়েছিলাম? ৯ মাসে আপনি কী করলেন? আপনার না পারার কারণ জানতে চাই। আমরা চাই না আপনার পদত্যাগ। একটি নির্বাচনের রোডম্যাপ দেওয়া হচ্ছে না। কাদের কথায় এখনো নির্বাচনের তফসিল ঘোষণা হলো না?”

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি