• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

নদী থেকে এক নারীর মরদেহ উদ্ধার

   ২২ মে ২০২৫, ০২:৫১ পি.এম.
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের ইটনায় পানিতে ডুবে নিখোঁজের ২ দিন পর নদীতে ভাসমান অবস্থায় পার্বতী রানী বিশ্বাস (৫০) নামে একজন  নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) সকাল এগারোটার দিকে বাড়ির সামনের নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাফর ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।

পার্বতী রানী বিশ্বাস ইটনা উপজেলার বেতেগা  এলাকার রমাকান্ত বিশ্বাসের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী। মঙ্গলবার (২০ মে) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বেতেগা গ্রামে  ধনু নদীতে ডুবে নিখোঁজ হন ওই নারী।

স্থানীয়রা জানান, পার্বতী রানী বিশ্বাস এ দিন বৃষ্টির নদীতে থালা-বাসন ধুতে গিয়ে সবার অজান্তে নদীর পানিতে ডুবে নিখোঁজ হন। বিষয়টি ইটনা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হলে সন্ধ্যায় কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার তৎপরতা শুরু করে। কিন্তু তার সন্ধান পাওয়া যায়নি।

পার্বতীর স্বামীর বড়ভাই উমাকান্ত বিশ্বাস জানান , বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে বাড়ির সামনে নদীতে লাশ ভাসতে দেখা গেলো স্থানীয়রা লাশ উদ্ধার করে।

ভিওডি বাংলা/ওমর সিদ্দিক রবিন/ডিআর 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু