• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

আমিরাতের সঙ্গে আরেকটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ

   ১৯ মে ২০২৫, ০৫:০১ পি.এম.
ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে চলমান টি-টোয়েন্টি সিরিজের সঙ্গে আরেকটি ম্যাচ যোগ হয়েছে। ২১ মে শারজা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ম্যাচটি খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বাড়তি একটা ম্যাচ খেলার প্রস্তাবে রাজি হয়ে এমিরেটস ক্রিকেট বোর্ড এক বিজ্ঞপ্তিতে বিষয়টা নিশ্চিত করেছে।

বিসিবি আমিরাত ক্রিকেট বোর্ডকে ম্যাচ বাড়ানোর প্রস্তাব দিয়েছিল মূলত পাকিস্তান সফরের আগপর্যন্ত আমিরাতে থাকাটাকে যৌক্তিক করতে এবং খরচ বাঁচাতে। পাকিস্তান সফরের ব্যাপারে বিসিবি সরকারের সবুজসংকেত পেলেও দুই বোর্ড এখন পর্যন্ত নতুন সূচি চূড়ান্ত করতে পারেনি। জানা গেছে, পিসিবি থেকে আরও আগেই একাধিক প্রস্তাবিত নতুন সূচি পাঠানো হয়েছে বিসিবিকে। ২৫ মে থেকে শুরু পাঁচ টি–টোয়েন্টির সিরিজটি নতুন প্রস্তাবগুলোতে ২৭ মে থেকে শুরু করার কথা বলা হয়েছে। ঈদুল আজহা যেহেতু ৬ বা ৭ জুন, দুই বোর্ডই চাচ্ছে বাংলাদেশ–পাকিস্তান সিরিজ ৫ জুনের মধ্যে শেষ করতে।

আগের সূচি অনুযায়ী আজ দ্বিতীয় ম্যাচ খেলে ২১ মে পাকিস্তানে যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু পরিবর্তিত সূচিতে পাকিস্তানে খেলা পিছিয়ে যাবে। আর বাংলাদেশ দলের ক্রিকেটাররা চাচ্ছেন না সিরিজের এত আগে পাকিস্তানে গিয়ে অতিরিক্ত দিন সেখানে থাকতে। কিন্তু বাড়তি সময়টা দল দুবাইয়ে থাকলে বিসিবির খরচ বাড়বে। তবে যদি সিরিজের ম্যাচ বাড়িয়ে নেওয়া যায়, স্বাগতিক হিসেবে খরচ বহন করবে আমিরাত বোর্ড। সে কারণেই বিসিবির ম্যাচ বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। 

সেই প্রস্তাবে রাজি হওয়ায় ২১ মে পর্যন্ত ম্যাচের মধ্যেই থাকবে বাংলাদেশ। এরপর পাকিস্তান সফরে যাবে দল।  

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার