• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

ভারতে ৩ আ’লীগ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ

   ১৯ মে ২০২৫, ১১:১৬ এ.এম.
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা থেকে গ্রেফতার হওয়া আওয়ামী লীগের ৩ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (১৯ মে) ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

গ্রেফতারকৃতরা হলেন- মজনু গাজী, মোহাম্মদ কামাল শেখ ওরফে ইদ্রিস আলী ও মোহাম্মদ মেহেদী হাসান ওরফে মিলন। এর মধ্যে মজনু গাজী ও কামাল শেখ খুলনার বাসিন্দা। তবে মেহেদী হাসানের বাড়ির ঠিকানা জানা যায়নি।

এদিকে, রোববার তাদের আদালতে পাঠানোর সময় চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। জানা যায়, তারা তিনজনই বাংলাদেশের সাবেক ক্ষমতাসীন ও সম্প্রতি রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগের সক্রিয় কর্মী।

কামাল শেখ জানান, তিনি খুলনা বেতকাশির ইউনিয়ন যুবলীগের সদস্য সচিব ছিলেন। বাকি দু’জনও আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত বলে স্বীকারোক্তি দিয়েছেন পুলিশের কাছে।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ৮ আগস্ট তারা সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেন।

পরবর্তীতে পুলিশের হাত থেকে গ্রেফতার এড়াতে রাজ্যটির ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অধীন রহড়া থানার অন্তর্গত বিভিন্ন জায়গায় আত্মগোপন করেন। যদিও শেষ রক্ষা হয়নি তাদের। ৫ দিন আগে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে রহড়া থানা পুলিশ। পরে ফরেনারস আইনে মামলা করা হয় তাদের বিরুদ্ধে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!