• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

ঢাকায় ট্রেনের ধাক্কায় পুলিশের এসআই নিহত

   ১৮ মে ২০২৫, ০১:১৯ পি.এম.
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বিমানবন্দর এলাকায় ট্রেনের ধাক্কায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত কে এম মনসুর আলী (৪০) দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) ছিলেন।

শনিবার (১৭ মে) রাতে এই দুর্ঘটনা ঘটেছে।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান মির্জা জানান, রাত সাড়ে ৯টার দিকে মনসুর আলী রেললাইন ধরে হাঁটছিলেন এবং ফোনে কথা বলছিলেন। তিনি আশকোনা হজ ক্যাম্পে ডিউটি ​​শেষ করে পল্লবীতে তার বাসার ফিরছিলেন।

দুই ছেলের বাবা মনসুরের বাড়ি পাবনায়।

রেলওয়ে পুলিশ জানিয়েছে, ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে মনসুরের ধাক্কা লাগে।

ঢাকা রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদীন বলেন, গুরুতর আহত অবস্থায় মনসুরকে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শহীদ মতিউর রহমান পার্ক ও মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ
শহীদ মতিউর রহমান পার্ক ও মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ
‘জামায়াত-শিবির পাকিস্তানি’ স্লোগানে কাঁপল মিরপুর, উত্তপ্ত রাজনৈতিক মাঠ
‘জামায়াত-শিবির পাকিস্তানি’ স্লোগানে কাঁপল মিরপুর, উত্তপ্ত রাজনৈতিক মাঠ
নারীদের ক্ষমতায়নে নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’
নারীদের ক্ষমতায়নে নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’