• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

লাহোর কালান্দার্স দলের সঙ্গে যোগ দিলেন সাকিব

   ১৭ মে ২০২৫, ০৩:৩৩ পি.এম.
ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশে লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান। শনিবার (১৭ মে) বাংলাদেশি এই অলরাউন্ডারের পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছানোর খবর জানিয়েছে লাহোর কালান্দার্স। তারা এক ফেসবুক পোস্টে সাকিবের যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

শুধু সাকিবই নয় তার সঙ্গে কুশাল পেরেরা ও ভানুকা রাজাপাকশেও দেখা গেছে। সাকিবের সঙ্গে ছিলেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার ও ডেভিড ওয়ার্নারও। পিএসএলের পুনির্ধারিত সূচি অনুযায়ী ১৮ মে পেশাওয়ারের বিপক্ষে খেলবে লাহোর। টুর্নামেন্ট স্থগিত হওয়ার আগে ৯ ম্যাচে ৪ জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের চারে রয়েছে তারা।

৮ পয়েন্ট নিয়ে পাঁচে বাবর আজমের পেশাওয়ার। সেরা চারে যেতে চাইলে পেশাওয়ারের বিপক্ষে জয়ের বিকল্প নেই লাহোরের। সাকিব লাহোর দলে সুযোগ পেয়েছেন মূলত নিউজিল্যান্ডের অলরাউন্ডার ড্যারিল মিচেলের বদলি হিসেবে। এই কিউই অলরাউন্ডার চোটের কারণে পিএসএলের বাকি অংশে খেলছেন না।

এর মধ্যে দিয়ে ২০২৩ সালের পর আবারও পিএসএল খেলতে যাচ্ছেন সাকিব। ২০১৬ সালে করাচি কিংসের জার্সিতে পিএসএলে অভিষেক হয় বাংলাদেশের সাবেক অধিনায়কের। করাচির জার্সিতে ৮ ম্যাচে এক হাফ সেঞ্চুরিতে ১২৬ রান করেছিলেন তিনি। বোলিংয়ে অবশ্য তিন উইকেটের বেশি নিতে পারেননি বাঁহাতি এই স্পিনার। পরের বছর সাকিব পিএসএল খেলেছিলেন পেশাওয়ার জালমির হয়ে।

৫ ম্যাচে ৫ উইকেট নেয়া তারকা অলরাউন্ডার ব্যাটিংয়ে সেবার করেছিলেন ৫৪ রান। ২০২৩ পিএসএলেও পেশাওয়ারের হয়ে খেলতে পাকিস্তানে গিয়েছিলেন তিনি। এক ম্যাচ খেলা সাকিব এক রান করলেও বোলিংয়ে ছিলেন উইকেটশূন্য। সবমিলিয়ে দুই দলের হয়ে তিন মৌসুমে ১৪ ম্যাচে ১৮১ রান করার পাশাপাশি ৮ উইকেট নিয়েছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার