• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

তথ্য উপদেষ্টার ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ

   ১৫ মে ২০২৫, ১০:২২ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। 

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো সংগঠনের সভাপতি ও সাবেক সচিব এবিএম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে এ নিন্দা জানানো হয়। 

এতে বলা হয়, বুধবার রাতে কাকরাইল মসজিদের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত ছাত্রদের সঙ্গে আলোচনার জন্য উপস্থিত হন তথ্য উপদেষ্টা। তিনি খোলা মনে ছাত্রদের বোঝানোর চেষ্টা করছিলেন। কিন্তু হঠাৎ আন্দোলকারীদের মধ্য থেকে কোনো এক দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে পানির বোতল ছুড়ে মারে। এতে তিনি আহত হন। 

বিবৃতিতে বলা হয়, আমরা মনে করি কোন বিবেকবান ছাত্র এ কাজ করতে পারে না। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, তার অঙ্গ সংগঠনের দুষ্কৃতকারী বা স্বাধীনতা বিরোধীদের প্ররোচনায় কেউ এ ধরনের অপকর্ম করে থাকতে পারে। এ ধরনের ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদ ও দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির দাবি করেছে সংগঠনটি।  

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন  ডিএসসিসি প্রশাসক
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক