• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘বাংলাদেশ’ নামে সড়ক হচ্ছে আর্জেন্টিনায় বাংলাদেশ আগামীতে বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে: শিক্ষামন্ত্রী চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: রাষ্ট্রপতি পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে: প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ: ত্রাণমন্ত্রী চাঁদা না পেয়ে বিউটি পার্লারে হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫ রাজধানীর পল্লবীতে হাতেনাতে ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ প্রশাসনের ১২ কর্মকর্তাকে রদবদল, ডিসি হলেন ৪ ইউএনও

গণতন্ত্র-অধিকার প্রতিষ্ঠা

ফের আন্দোলনে নামতে হবে: মজনু

   ১৪ মে ২০২৫, ০৭:০২ পি.এম.
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেছেন, একটি রক্তস্নাত আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে তাড়ানো হয়েছে, এবার প্রয়োজনে তরুণদের নিয়ে আবার গণতন্ত্র ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নামতে হবে।

বুধবার (১৪ মে) দুপুরে নয়াপল্টনস্থ মহানগর বিএনপি কার্যালয়ের ভাসানী মিলনায়তনে আগামী ২৮ মে ঢাকা বিভাগীয় ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার’ সমাবেশের প্রস্তুতি সভা তিনি এসব কথা বলেন।

মজনু বলেন, তরুণরাই দেশের চালিকাশক্তি, সেই তাদের রাজনৈতিক অধিকার অস্বীকার করে সমাজ এবং রাষ্ট্রকে এগিয়ে নেয়া যাবে না। আজ যেই তরুণটির বয়স ৩০-৩৫ বৎসরের মধ্যে জন্মের পর থেকে অদ্যাবদি তিনি তার মৌলিক যে অধিকার ভোটধিকার সেটাই প্রয়োগ করতে পারেননি। তিনি জানেনই না- ভোট কি? কিভাবে ভোট দিতে হয়? অথচ এটাই তার প্রথম এবং প্রধান রাজনৈতিক অধিকার।

তিনি বলেন, তরুণদের এই রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেয়া আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব। রাষ্ট্র যদি এই অধিকার দিতে ব্যর্থ হয় তবে আমরা নিজেরাই আন্দোলন সংগ্রামের মাধ্যমে তা প্রতিষ্ঠিত করব।

সভায় প্রধান বক্তা তানভীর আহমেদ রবিন বলেন, আমরা জনগণের ভোটাধিকার, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারাবদ্ধ যে কোনো মূল্যে আমরা জনগণকে অধিকার ফিরিয়ে দিব। আজ একটি গোষ্ঠী চর দখলের মত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান দখল করে লুটপাটে ব্যস্ত, তাদের লুটপাটের সাম্রাজ্য দীর্ঘস্থায়ী এবং নিরাপদ করতেই তারা নির্বাচন দিতে চায় না।
 
জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনামের সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবক দল দক্ষিণের সভাপতি জহির উদ্দীন তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপিুর যুগ্ম আহবায়ক আ.ন.ম. সাইফুল ইসলাম, লিটন মাহমুদ, সাইদুর রহমান মিন্টু, ফরহাদ হোসেন, যুবদল দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবকদল দক্ষিণের সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা সিকদার, শ্রমিকদলের সদস্য সচিব বদরুল আলম সবুজ। এছাড়াও মহানগর দক্ষিণ মহিলাদল সভাপতি রুমা আক্তার, সাধারণ সম্পাদক শাহিনুর নার্গিস, ছাত্রদল পূর্বের সভাপতি সোহাগ ভুইয়া, সাধারণ সম্পাদক হান্নান মজুমদার, ছাত্রদল দক্ষিণের সভাপতি শামিম মাহমুদ, সাধারণ সম্পাদক রহিম ভুইয়া প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চান পার্থ, চটলেন শফিকুর
জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চান পার্থ, চটলেন শফিকুর
আমরা ভারত যাওয়ার স্বপ্ন দেখি না
আমরা ভারত যাওয়ার স্বপ্ন দেখি না
কেউ কারও সম্মানে আঘাত না করি: জামায়াত আমির
কেউ কারও সম্মানে আঘাত না করি: জামায়াত আমির