• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

সাবেক মেয়র আইভীর জামিন আবেদন নামঞ্জুর

   ১২ মে ২০২৫, ০৬:১৩ পি.এম.
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১২ মে) দুপুরে জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে শুনানি শেষে বিচারক শামসুর রহমান এই আদেশ দেন।

আইভীর পক্ষে জামিন আবেদনের শুনানিতে অংশ নিয়েছেন হাইকোর্টের সিনিয়র আইনজীবী এস এম সিদ্দিকুর রহমান, অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, অ্যাডভোকেট আওলাদ হোসেন, অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজল, অ্যাডভোকেট শাহিন মাহমুদসহ ৬-৭ জন আইনজীবী।

শুনানি শেষে আদালত থেকে বের হয়ে হাইকোর্টের সিনিয়র আইনজীবী এস এম সিদ্দিকুর রহমান বলেন, আদালতকে আমরা বলেছি আইভী স্বচ্ছ রাজনীতিবিদ। তিনি টানা তিনবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছিলেন এবং একবার নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ছিলেন।

তিনি বলেন, সিটি করপোরেশনের প্রত্যেকটা নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বীরা তার কাছে প্রায় এক লাখ ভোটের ব্যবধানে পরাজিত হন। আইভী একজন এক্সট্রা অর্ডিনারি পার্সন। তার গ্রেফতারে নারায়ণগঞ্জবাসীর হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। নারায়ণগঞ্জবাসী তার গ্রেফতারকে মেনে নিতে পারছেন না। এই গ্রেফতারের কারণে বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, কারাগারে যাতে আইভী ডিভিশন পান সেজন্য আমরা আদালতে আবেদন করেছি। আদালত আমাদের আবেদন আমলে নিয়ে ডিভিশন প্রদানের জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তবে বিচারক আইভীর জামিনের আবেদনটি নাকচ করে দিয়েছেন। তবে জামিনের জন্য আমরা অচিরেই জেলা ও দায়রা জজ আদালতে আবেদন করব।

জানা গেছে, গত বছরের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গত ৯ মে ভোরে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। এসময় তার কর্মী সমর্থক ও এলাকার শত শত নারী পুরুষ গ্রেফতারের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

পরে ওইদিন সকালে আইভীকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে আগামি ২৬ মে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন। সেদিনের পর থেকে আইভী গাজীপুরের কাশিমপুর কারাগারে রয়েছেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামিন পাননি অধ্যাপক আবুল বারকাত
হত্যা মামলা জামিন পাননি অধ্যাপক আবুল বারকাত
বিচার বিভাগে সৃষ্টি হলো ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ
বিচার বিভাগে সৃষ্টি হলো ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ
এবার প্রতারণা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি
এবার প্রতারণা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি