• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আরাফাতে গুনাহমুক্তির আশায় দিনভর দোয়া, ইবাদতে মশগুল হাজীরা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, আটকা পড়েন যাত্রীরা দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নওগাঁয় এক কাতারে ৬ যুবকের জানাজা, হাজারো মানুষের অশ্রুসিক্ত বিদায় আরাফাতে আল্লাহর দরবারে লাখো হাজির অশ্রুসিক্ত প্রার্থনা মধ্যপ্রাচ্যজুড়ে পবিত্র ঈদুল আজহার জোর প্রস্তুতি ঈদে ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন প্রস্তুত শোলাকিয়া, নিরাপত্তায় ৬শ’ পুলিশ ৯ ম্যাজিস্ট্রেট ও বিজিবি জামায়াত-এনসিপির নেতারা কে কোথায় ঈদ করবেন প্রধান জামাত সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে, বৃষ্টি হলে বায়তুল মোকাররমে

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়

সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ জারি

   ১২ মে ২০২৫, ০৪:০৫ পি.এম.

নিজস্ব প্রতিবেদক: 

সন্ত্রাসবিরোধী আইন সংশোধনে জারি করা অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। রোববার (১১ মে) রাতে এ অধ্যাদেশ জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

সংসদ কার্যকর না থাকায় আইন অধিকতর সংশোধন করে আশু ব্যবস্থা নিতে সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদে দেয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেন। পরে তা গেজেট আকারে প্রকাশ করা হয়।

এর আগে, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এর খসড়া অনুমোদন করে উপদেষ্টা পরিষদ।

বৈঠকের সারসংক্ষেপে বলা হয়, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধের সাথে কার্যকর শাস্তির বিধানের প্রেক্ষাপটেই সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ প্রণয়ন করা হয়। তাতে সরকার কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত রয়েছে— এমন যুক্তিসংগত কারণে সেই ব্যক্তিকে তপশিলে তালিকাভুক্ত করতে পারে। এর পাশাপাশি কোনো সত্তাকে নিষিদ্ধ ঘোষণা ও তপশিলে তালিকাভুক্ত-ও করতে পারে। তবে সেই আইনে কোনো সত্তার কার্যক্রম নিষিদ্ধকরণের বিষয়ে কোনো বিধান ছিল না।

তাই সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-কে সময়োপযোগী করতেই সেটি সংশোধন করে সত্তার কার্যক্রম নিষিদ্ধ করা ও প্রয়োজনীয় বিষয় যুক্ত করা হয়েছে। এর পাশাপাশি অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার নিষিদ্ধ করার বিধানও অন্তর্ভুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত হয় শনিবার রাতে। জানানো হয়, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষা দিতে এ পদক্ষেপ। আর সন্ত্রাসবিরোধী আইনের অধীনে নিষেধাজ্ঞা চলবে বিচার শেষ না হওয়া পর্যন্ত।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাজেট অধিবেশন ৭ জুন শুরু
বাজেট অধিবেশন ৭ জুন শুরু
শ্রমিকদের পাওনা ৯৯ শতাংশ বেতন-ভাতা পরিশোধ: শ্রমমন্ত্রী
শ্রমিকদের পাওনা ৯৯ শতাংশ বেতন-ভাতা পরিশোধ: শ্রমমন্ত্রী
শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৬ স্থানে খাদ্য-বস্ত্র বিতরণ করবে বিএনপি
শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৬ স্থানে খাদ্য-বস্ত্র বিতরণ করবে বিএনপি