• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কর্মসূচি প্রত্যাহারের ডাক এলেও

আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান হাসনাতের

   ১০ মে ২০২৫, ০৫:৩১ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ডাকে কর্মসূচি চলছে তিনদিন ধরে। এ অবস্থায় কোনো ধরনের চাপে পড়ে যদি হঠাৎ যদি কর্মসূচি প্রত্যাহারের ডাক আসে তার পক্ষ থেকে, তবুও যেন আন্দোলন চালিয়ে যাওয়া হয়, সেজন্য আহ্বান জানিয়েছেন তিনি। 

শনিবার (১০ মে) বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ে চলমান গণজমায়েত কর্মসূচিতে এ আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ। 

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, কোনো কিছুর কারণে চাপে পড়ে আমি যদি আন্দোলন প্রত্যাহারের ডাক দিই, তারপরও দাবি আদায় না-হওয়া পর্যন্ত আন্দোলন সবাই চালিয়ে যাবেন। সবাই ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করবো।

এদিকে বিএনপি ও বামদলগুলো এখন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান এ কর্মসূচিতে সাড়া দিয়ে সম্পৃক্ত হয়নি। তবে, কর্মসূচিতে নামা দলগুলোর বক্তব্য, আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবেন না তারা।

প্রসঙ্গত, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বুধবার (৮ মে) রাত ১০টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়ে প্রথমে আন্দোলন শুরু করেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। পরে জামায়াত-শিবির, হেফাজতে ইসলাম, গণঅধিকার পরিষদ, আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।

শুক্রবার (৯ মে) বাদ জুমা সেখানে সমাবেশ শেষে বিকাল ৪টার পর থেকে শাহবাগ মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। এরপর রাতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগসহ সারাদেশের বিভিন্ন পয়েন্টে গণজমায়েত কর্মসূচীর ডাক দেয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

ভিওডি বাংলা/ এমএইচপি

 

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফ্যামিলি কার্ড সবাই পাবেন, শুধু সময়ের ব্যাপার: মির্জা ফখরুল
ফ্যামিলি কার্ড সবাই পাবেন, শুধু সময়ের ব্যাপার: মির্জা ফখরুল
টিউশনের টাকা জমিয়ে ৬ বছর ধরে দুস্থদের ইফতার করান উর্মি
টিউশনের টাকা জমিয়ে ৬ বছর ধরে দুস্থদের ইফতার করান উর্মি
একসঙ্গে ছাত্রদলের ১১৮৮ ওয়ার্ড কমিটি বিলুপ্ত
একসঙ্গে ছাত্রদলের ১১৮৮ ওয়ার্ড কমিটি বিলুপ্ত