• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে বাংলাদেশিদের ফেরানোর প্রস্তুতি লারিজানির মৃত্যুর প্রতিশোধে তেলআবিবে আইআরজিসির বড় হামলা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেই যানজট ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর রকেট হামলা ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন শীর্ষ কর্মকর্তার পদত্যাগ ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক হরমুজ প্রণালিতে অভিযানে কখনোই অংশ নেবে না ফ্রান্স: ম্যাক্রোঁ ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল: বদিউল আলম জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার ব্যাংক খোলা

মোহনগঞ্জে আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

   ৯ মে ২০২৫, ০৯:৪২ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক
নেত্রকোনার মোহনগঞ্জ থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৯ মে) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার বিকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, উপজেলা আওয়ামী লীগের তথ্য-গবেষণা ও আইন বিষয়ক সম্পাদক এবং গাগলাজুর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব (৫০), পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খলিল শিকদার (৫০), উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু সাইদ (৪০) ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদ আল নুর সমাপ্ত (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা মিছিল বের করে। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ-ছাত্রলীগের নেতৃত্বে ওই মিছিলে হামলা চালায়। পরে রেলস্টেশনের কাছে থাকা পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুমের বাড়িতে হামলা চালায় ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা। এ সময় বিএনপি নেতা নিজের ঘরের ভেতর অবস্থান করছিলেন। হামলাকারীরা রামদা-চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ওই বিএনপি নেতার ঘরের দরজা-জানালা ক্ষতিগ্রস্ত করে। তবে ভেতরে ঢুকতে না পেরে তারা এক পর্যায়ে চলে যায়। এ ঘটনায় সরকার পতনের পর ২৮ সেপ্টেম্বর থানায় মামলা করেন ওই বিএনপি নেতা। এতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৩০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে আরও ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এ মামলায় ওই চারজনকে গ্রেপ্তার দেখানো হয়।

মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেই যানজট
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেই যানজট
চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জ্বালানিবাহী জাহাজ
চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জ্বালানিবাহী জাহাজ
মধুপুরে কলা বাগান ধ্বংস, দেয়ালচাপায় আহত ২ শিশু
মধুপুরে কলা বাগান ধ্বংস, দেয়ালচাপায় আহত ২ শিশু