• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা, বুধবার সারাদেশে বিক্ষোভের ডাক এবার সয়াবিন তেলেও পাওয়া গেল মাইক্রোপ্লাস্টিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু

দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’: নাহিদ ইসলাম


প্রকাশ:  ৯ মে ২০২৫, ০৯:৩৭ পি.এম.
শেয়ার করুন 0
দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’: নাহিদ ইসলাম

জ্যেষ্ঠ প্রতিবেদক
আওয়ামী লীগকে নিষিদ্ধ করাসহ অন্তর্বর্তী সরকারের কাছে তিনটি দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্য সংগঠক, সাবেক তথ্য উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া এই ইস্যুতে সরকারের পক্ষ থেকে দ্রুত সিদ্ধান্ত না এলে আবারও ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 

শুক্রবার (৯ মে) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া দুটি পোস্টে তিনি এই কথা বলেন।   

নাহিদের তিনটি দাবি হলো- আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে এবং জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে।

আরেক পোস্টে নাহিদ লিখেছেন, ‘শাহবাগের অবস্থান চলমান থাকবে। দলমত নির্বিশেষে আওয়ামী লীগ ও দেশের সার্বভৌমত্ব প্রশ্নে জুলাইয়ের সকল শক্তি এক থাকবে এটাই প্রত্যাশা।’

তিনি লিখেছেন, ‘ঢাকা শহরের বিভিন্ন স্থানে ব্লকেড চালু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না এলে সমগ্র বাংলাদেশ আবারও ঢাকা শহরে মার্চ করবে।’ 

নাহিদ আরও লিখেছেন, ‘দেশের সার্বভৌমত্ববিরোধী, স্বাধীনতাবিরোধী, জুলাইবিরোধী, গণতন্ত্রবিরোধী, ইসলামবিরোধী, নারীবিরোধী, মানবতাবিরোধী ফ্যাসিস্ট সন্ত্রাসী মুজিববাদী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধকরণে বাংলাদেশপন্থী সকল শক্তি ঐক্যবদ্ধ হই।’

এর আগে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার মধ্যরাত থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে ছাত্র-জনতা। শুক্রবার সকাল থেকে সেই কর্মসূচি লোকে লোকারণ্য হয়ে যায়।

এরপর আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধের ঘোষণা দেন হাসনাত। সেই মতো শুক্রবার বিকেল থেকে শাহবাগ অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছে এনসিপি, জামায়াত, শিবিরসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান ছবি: ভিওডি বাংলা
‘হাসনাত-সারজিস গণঅভ্যুত্থানে আ.লীগের এজেন্ট ছিল’
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী