• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা, বুধবার সারাদেশে বিক্ষোভের ডাক এবার সয়াবিন তেলেও পাওয়া গেল মাইক্রোপ্লাস্টিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু

চট্টগ্রাম থেকে বিএনপির ৮ দিনের কর্মসূচি শুরু


প্রকাশ:  ৯ মে ২০২৫, ০৩:৫২ পি.এম.
শেয়ার করুন 0
চট্টগ্রাম থেকে বিএনপির ৮ দিনের কর্মসূচি শুরু

চট্টগ্রাম প্রতিনিধি: 

ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আট দিনের কর্মসূচির শুক্রবার (৯ মে) চট্টগ্রাম ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে তারুণ্যের সেমিনারের মধ্য দিয়ে শুরু হচ্ছে। এতে তরুণদের মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং তাদের জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করাসহ বিভিন্ন বিষয়ে বার্তা দেওয়া হবে। 

আগামীকাল শনিবার (১০ মে) চট্টগ্রামের পলো গ্রাউন্ডে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ অনুষ্ঠিত হবে। 

এ ছাড়া আগামী ১৬ মে খুলনায় সেমিনার ও ১৭ মে সমাবেশ, ২৩ মে বগুড়ায় সেমিনার ও ২৪ মে সমাবেশ এবং ২৭ মে ঢাকায় সেমিনার ও ২৮ মে সমাবেশ হবে। চট্টগ্রাম, খুলনা এবং বগুড়ায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপির তিন অঙ্গ সংগঠন চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগের তারুণ্য সেমিনার ও সমাবেশ শুরু হচ্ছে আজ। চট্টগ্রাম ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বেলা ৩টায় শুরু হবে। এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

এছাড়া আগামীকাল শনিবার (১০ মে) চট্টগ্রাম পলো গ্রাউন্ড ময়দানে দুপুর ১২টায় সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ভিওডি বাংলা/এম


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান ছবি: ভিওডি বাংলা
‘হাসনাত-সারজিস গণঅভ্যুত্থানে আ.লীগের এজেন্ট ছিল’
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী