• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

বান্দরবানে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার

   ৯ মে ২০২৫, ০২:৫০ পি.এম.

বান্দরবান প্রতিনিধি: 

বান্দরবান পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদকসহ চারজন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার হয়েছেন।

বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

 তাদের মধ্যে মো. সালাউদ্দিন ও মো. জাহাঙ্গীরকে সদর উপজেলা এলাকা থেকে এবং কামাল উদ্দিন ও এসএম আবু তাহেরকে লামা পৌর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন — ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সালাউদ্দিন, মৎস্যজীবী লীগের নেতা মো. জাহাঙ্গীর, আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন এবং জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এসএম আবু তাহের।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ ঢাকা মেইলকে জানান, নিয়মিত মামলায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

অপরদিকে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, লামা পৌর এলাকা থেকে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ভিওডি বাংলা/এম 
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার