• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
এবার সয়াবিন তেলেও পাওয়া গেল মাইক্রোপ্লাস্টিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান

জামায়াতের একাত্মতা

আ.লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল যমুনা


প্রকাশ:  ৯ মে ২০২৫, ১১:২৩ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজপথ। বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা থেকে শুরু হওয়া বিক্ষোভ শুক্রবার (৯ মে) সকাল পর্যন্ত টানা চলেছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডাকে শুরু হওয়া এই কর্মসূচিতে রাত যত গড়িয়েছে, ততই বাড়ছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের অংশগ্রহণ।

শুক্রবার সকাল ৮টার দিকে এনসিপি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, আপ বাংলাদেশ ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন সংগঠনের শতশত নেতাকর্মী যমুনার সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান। তারা ‘আওয়ামী লীগ নিষিদ্ধ করো’ স্লেগানে মুখর করে রাখেন পুরো এলাকা। একই সময়ে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে শতাধিক জামায়াত কর্মীও বিক্ষোভে যোগ দেন।

সকাল ৯টার দিকেও যমুনার গেটসংলগ্ন সড়ক ও আশপাশের এলাকায় দেখা যায়, শতশত বিক্ষোভকারী গোল হয়ে বসে আছেন। ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘ব্যান করো, আওয়ামী লীগকে ব্যান করো’, ‘ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর’—এমন নানা স্লোগানে তারা আওয়াজ তুলছেন।

রাতভর চলে এই কর্মসূচি। রাত ১টার দিকে মিছিল নিয়ে যমুনার সামনে হাজির হন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন। তাদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় নেতারাও। রাত ২টার কিছু আগে মাইক হাতে স্লোগান ধরেন নাহিদ ইসলাম, যার প্রতিধ্বনি ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

রাত দেড়টার দিকে এবি পার্টির একটি অংশ যমুনার সামনে যোগ দেয়। রাত ২টার দিকে যোগ দেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতারা। এরও আগে রাত ১টার পর হেফাজতে ইসলামের একদল নেতাকর্মী অবস্থান কর্মসূচিতে অংশ নেয়।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্বই ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। কিন্তু এখনো তা না হওয়ায় আমরা আবার রাজপথে নেমেছি।’

এই কর্মসূচি এখন আর শুধু একটি দলের সীমায় নেই। একে একে বিভিন্ন রাজনৈতিক ও ইসলামি দল এতে একাত্মতা ঘোষণা করে যুক্ত হচ্ছে। সবার একই দাবি— আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং দ্রুত রাজনৈতিক সংস্কারের রূপরেখা দিতে হবে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন