• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
এবার সয়াবিন তেলেও পাওয়া গেল মাইক্রোপ্লাস্টিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান

জুনায়েদ-রিফাতের নেতৃত্বে নতুন ‘রাজনৈতিক প্ল্যাটফর্ম’


প্রকাশ:  ৮ মে ২০২৫, ০৯:৩৩ পি.এম.
শেয়ার করুন 0
জুনায়েদ-রিফাতের নেতৃত্বে নতুন ‘রাজনৈতিক প্ল্যাটফর্ম’

নিজস্ব প্রতিবেদক

আগামীকাল শুক্রবার (৯ মে) জুলাই গণ–অভ্যুত্থানে নেতৃত্বে থাকা জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সাবেক যুগ্ম সদস্যসচিব রাফে সালমান রিফাতের নেতৃত্বে নতুন একটি ‘রাজনৈতিক প্ল্যাটফর্ম’ এর আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ হতে যাচ্ছে। 

এদিন কেন্দ্রীয় শহীদ মিনারে আহ্বায়ক কমিটি ঘোষণার মাধ্যমে ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’ (আপ বাংলাদেশ) নামে রাজনৈতিক এই প্ল্যাটফর্ম আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে বলে জানা গেছে। 

এর আগে গত ১০ এপ্রিল ফেসবুকে দেওয়া এক পোস্টে নতুন এই রাজনৈতিক প্ল্যাটফর্মের নাম ঘোষণা করেন জুনায়েদ।

সেদিন ফেসবুক পোস্টে তিনি লেখেন, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে গঠিত হতে যাওয়া আসন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের নাম আমরা ঠিক করেছি ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)’। 

জানা গেছে, আত্মপ্রকাশ অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুথানের শহীদ পরিবার ও আহত যোদ্ধারা উপস্থিত থাকার কথা রয়েছে। এদিন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। প্রথমে এর আকার হবে শতাধিকের মতো। এরপর আহ্বায়ক কমিটি বর্ধিত করা হবে। এই প্ল্যাটফর্ম চারটি বড় সংকট থেকে দেশকে মুক্ত করতে চায়।

এই চারটি হলো— ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, ধর্মবিদ্বেষ এবং দুর্নীতি বলে জানা গেছে। 

আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত দুজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ছাত্র। জুনায়েদ পড়েছেন উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগে। আর রিফাত পড়েছেন ফার্মেসিতে। তারা দুজনই ছাত্রশিবিরের ঢাবি শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন