• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে ইইউ’র উদ্বেগ

   ৮ মে ২০২৫, ০৬:৪৮ পি.এম.

আন্তর্জাতিক ডেস্ক
ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সাধারণ মানুষদের জীবন রক্ষা করার জন্য ভারত ও পাকিস্তানকে ‘সংযম প্রদর্শন, উত্তেজনা কমানো এবং হামলা করা থেকে বিরত থাকা’র আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সম্প্রতি পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতের সাম্প্রতিক বিমান হামলার পর অঞ্চলটিতে যুদ্ধাবস্থার আশঙ্কা তৈরি হওয়ায় এমন প্রতিক্রিয়া জানানো হয়। এ অবস্থায় উভয় পক্ষকে সংলাপে বসার আহ্বান জানায় সংস্থাটি। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছে ইইউ।

ইইউ’র সদস্য রাষ্ট্রগুলো গতমাসে ভারত-শাসিত কাশ্মীরে ভয়াবহ হামলার নিন্দা জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘সন্ত্রাসবাদকে কখনো ন্যায্যতা দেওয়া যাবে না। যারা ওই হামলার জন্য দায়ী তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। প্রতিটি রাষ্ট্রেরই আইনগতভাবে তাদের জনগণকে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে রক্ষা করার কর্তব্য ও অধিকার রয়েছে।’

আরো বলা হয়, ‘এ অঞ্চলের ক্রমবর্মাধন উত্তেজনা এবং এর ফলে আরো সম্ভাব্য প্রাণহানি হতে পারে। ফলে এই উত্তেজনা অত্যন্ত উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করছে ইউরোপীয় ইউনিয়ন।’

এ অবস্থায় উভয় পক্ষকে সংলাপে বসার আহ্বান জানিয়েছে ইইউ।

বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারত ও পাকিস্তানের আন্তর্জাতিক আইনের অধীনে বাধ্যবাধকতা মেনে চলা এবং বেসামরিক জনগণের জীবন রক্ষা করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

সবশেষ পরিস্থিতি নিয়ন্ত্রণে সব পক্ষের সাথে কাজ করবে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!