• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

অবসর প্রসঙ্গে যা বললেন ধোনি

   ৮ মে ২০২৫, ০৪:৩৮ পি.এম.
ছবি: সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক

কলকাতা নাইট রাইডার্সের ঘরের মাঠ ভরে গিয়েছিল হলুদ জার্সিতে। হঠাৎ করে গ্যালারি দেখলে মনে হতেই পারে চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠে খেলা ছিল। সেই হলুদ জার্সিতে ভরা ইডেনে মহেন্দ্র সিংহ ধোনি নিজেই তুললেন অবসরের কথা।

এ বারের আইপিএলে খুব বেশি ম্যাচ জেতেনি চেন্নাই। জয় পেয়েছে মোটে তিনটি। আইপিএল থেকে ইতোমধ্যে ছিটকে গিয়েছে চেন্নাই। সেই দলের অধিনায়ক ধোনি কয়েক ম্যাচ আগে বলেছিলেন, তারা আগামী আইপিএলের ভাবনা শুরু করে দিয়েছেন।

বুধবার ধোনি বলেন, এখনো অবসরের কথা ভাবিনি। আমার ৪৩ বছর বয়স। অনেক দিন ধরে খেলছি। সমর্থকেরা জানে না এটা আমার শেষ ম্যাচ কিনা। বছরে মাত্র দু’মাস খেলি। এবারের আইপিএল শেষ হলে আগামী ছ’আট মাস পর শরীর কী অবস্থায় থাকবে দেখে সিদ্ধান্ত নেব। আমার শরীর এই চাপ নিতে পারছে কিনা, সেটা বুঝতে হবে। কিন্তু সমর্থকদের এই ভালোবাসাটা অপূর্ব।

এদিন কলকাতার বিপক্ষে ব্যাট হাতে ১৮ বলে ১৭ রান করেন ধোনি। তার ইনিংসে একটি মাত্র ছক্কাও রয়েছে। সেটি মারেন শেষ ওভারে। তার আগে পর্যন্ত শিভম দুবেকে খেলিয়ে যাচ্ছিলেন। বুঝতে পারছিলেন, দলকে জেতাতে হলে শিভমকে প্রয়োজন। ৪০ বলে ৪৫ রান করেন শিভম। কিন্তু দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি। অভিজ্ঞ ধোনি সেই কাজটা করেন।

ম্যাচ শেষে ধোনি বলেন, এই নিয়ে মাত্র তিনটি ম্যাচ জিতেছি। ম্যাচটা জয়ী দল হিসেবে শেষ করতে পেরে ভালো লাগছে। এবার অনেক কিছু আমাদের পক্ষে যায়নি। আমাদের সেই ভুলগুলো খুঁজে বের করতে হবে। আগামী বছরের জন্য আমাদের দল তৈরি করতে হবে। বুঝতে হবে দলের কোন ব্যাটার কোন জায়গায় খেলতে পারবে, কোন বোলার কোন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারবে। এই ক্রিকেটারদের নিয়েই পরের মৌসুমে খেলতে হবে। অনুশীলনে দেখতে হবে সবাইকে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার