• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

সাফজয়ী নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার সংবর্ধনা


প্রকাশ:  ২ নভেম্বর ২০২৪, ০৩:৪৩ পি.এম.
শেয়ার করুন 0
ফাইল ছবি
ফাইল ছবি

ভিওডিবাংলা ডেস্ক

সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধান দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (২ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাবিনা-ঋতুপর্ণাদের সংবর্ধনা দেন প্রধান উপদেষ্টা। এদিন সকাল সাড়ে ১০টার পর যমুনায় প্রবেশ করেন সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল।

এর আগে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বাংলাদেশ নারী ফুটবল দলের অভাবনীয় এই সাফল্যে প্রধান উপদেষ্টার পাশাপাশি তাদের অভিনন্দন জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং বাফুফের নবনির্বাচিত সভাপতি তাবিথ আউয়াল। অভিনন্দন জানানোর পাশাপাশি নারী ফুটবলারদের অর্থ পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এছাড়া নেপাল থেকে দেশে ফেরার পর ছাদখোলা বাসের মাধ্যমে রাজসিক সংবর্ধনা দিয়ে তাদের বরণ করে নিয়েছে বাফুফে। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে বাফুফে ভবনে নেয়া হয় তাদের।

ভিওডিবাংলা/নিউজ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না