• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

চুয়াডাঙ্গায় ছদ্মবেশে দুদকের অভিযান

   ৭ মে ২০২৫, ০৪:২৬ পি.এম.

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) কার্যালয়ে ঘুষ, জালিয়াতি ও দালালচক্রের সক্রিয়তার অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঝিনাইদহ দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের চার সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করে।

বুধবার (৭ মে) দুপুরে মূল অভিযান শুরু হলেও, এর আগে সকাল থেকে দুদকের সদস্যরা সাধারণ সেবাপ্রার্থীর ছদ্মবেশে বিআরটিএ চত্বরে অবস্থান করেন। এ সময় তাদের চোখে পড়ে। ওই কার্যালয় ঘিরে একটি সক্রিয় দালাল চক্র নিয়মিত সেবাপ্রার্থীদের কাছ থেকে ঘুষ আদায় করছে এবং অফিস কার্যক্রমে প্রভাব বিস্তার করছে।

পরে দুদক সদস্যরা অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করেন। অভিযানের সময় কিছু অসঙ্গতিপূর্ণ রেকর্ড বইয়ের নমুনা সংগ্রহ করা হয়। দালালচক্রের সঙ্গে বিআরটিএ কর্মচারীদের ঘনিষ্ঠ যোগাযোগের বেশ কিছু প্রমাণও পাওয়া গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

দুদকের সহকারী পরিচালক খালিদ মাহমুদ বলেন, কমিশনের নির্দেশে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। মূলত ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের ফিটনেস প্রদানের ক্ষেত্রে দালালদের মাধ্যমে ঘুষ লেনদেনের অভিযোগ ছিল। ছদ্মবেশে অবস্থানকালে এমন লেনদেনের চিত্র আমাদের চোখে পড়ে। এছাড়া দেখা গেছে, বহিরাগত কিছু ব্যক্তি নিয়মিত অফিসের চেয়ার-টেবিলে বসে কাজ করছেন যা সম্পূর্ণ বেআইনি। প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে কমিশনে প্রতিবেদন আকারে পাঠানো হবে।

ভিওডি বাংলা/ডিআর

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার