• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

পাকিস্তান সেনাবাহিনীর ব্রিফিং

ভারতের হামলায় নিহত ২৬, আহত ৪৬

   ৭ মে ২০২৫, ০২:১২ পি.এম.
পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। ছবি: সংগৃহীত


আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের বিমান হামলায় পাকিস্তানে ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং ৪৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। বুধবার (৭ মে) এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।

তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের ছয়টি স্থানে ২৪টি বিমান হামলা চালিয়েছে ভারত। সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে বাহাওয়ালপুরের আহমেদপুর ইস্ট এলাকায়। সেখানে নিহত হয়েছেন ১৩ জন, যাদের মধ্যে দুইজন তিন বছর বয়সী শিশু, সাতজন নারী ও চারজন পুরুষ। আহত হয়েছেন আরও ৩৭ জন, এর মধ্যে নয়জন নারী ও ২৮ জন পুরুষ।

মুজাফফরাবাদের কাছে বিলাল মসজিদে হামলায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শিশু—একজন মেয়ে ও একজন ছেলে। কোতলিতে আব্বাস মসজিদে আরেকটি হামলায় প্রাণ হারিয়েছেন দুই কিশোর-কিশোরী—১৬ বছর বয়সী এক মেয়ে ও ১৮ বছর বয়সী এক ছেলে। একই হামলায় আহত হয়েছেন এক নারী ও তার মেয়ে। তবে শিয়ালকোট ও শাকরগড়ে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন আইএসপিআরের মহাপরিচালক। শাকরগড়ে একটি ডিসপেনসারিতে আংশিক ক্ষয়ক্ষতির কথা জানান তিনি। এছাড়া সীমান্তে ভারতীয় সেনাদের গুলিতে পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন ছিল মাত্র পাঁচ বছর বয়সী শিশু।

পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র অভিযোগ করেন, ভারত ইচ্ছাকৃতভাবে মসজিদ লক্ষ্য করে হামলা চালিয়েছে। তিনি বলেন, ‘এটি হিন্দুত্ববাদী মোদি সরকারের চরমপন্থী মানসিকতার প্রতিফলন, যারা পরিকল্পিতভাবে সংখ্যালঘু বিশেষ করে মুসলমানদের ওপর নিপীড়ন চালাচ্ছে।’

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক