• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ

শরীয়তপুরে শিক্ষক নিহত

   ৭ মে ২০২৫, ১১:০০ এ.এম.
নিহতের স্বজনদের আহাজারি। ছবি: সংগৃহীত

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সুজন সাহা (৫২) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ মে) দুপুর ১২টার দিকে শরীয়তপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, নিহত সুজন সাহা ও তার দুই ভাই অঞ্জন সাহা এবং চঞ্চল সাহার সঙ্গে একই এলাকার শান্তি সাহার দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ বিষয়ে আদালতে মামলা-মোকদ্দমাও চলমান।

মঙ্গলবার বিরোধপূর্ণ জমিতে বেড়া দেওয়া ও গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় প্রতিপক্ষের কাঠের আঘাতে সুজন সাহা মাথায় গুরুতর আহত হন।

পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু ঢাকা নেওয়ার পথে বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভিওডি বাংলা/ডিআর

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার