• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ড. ইউনূস আমাকে মাস্টারমাইন্ড বলেননি: মাহফুজ আলম ‘বাংলাদেশ’ নামে সড়ক হচ্ছে আর্জেন্টিনায় বাংলাদেশ আগামীতে বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে: শিক্ষামন্ত্রী চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: রাষ্ট্রপতি পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে: প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ: ত্রাণমন্ত্রী চাঁদা না পেয়ে বিউটি পার্লারে হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫ রাজধানীর পল্লবীতে হাতেনাতে ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ

১৭ বছর পর মা-মেয়ের আবেগঘন সাক্ষাৎ

   ৬ মে ২০২৫, ০৯:৩৮ পি.এম.

নিজস্ব প্রতিবেদক: 

দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে মা সৈয়দা ইকবাল মান্দ বানু’র সঙ্গে সাক্ষাৎ হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের।

মঙ্গলবার (৬ মে) সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে রাজধানীর পান্থপথ স্কয়ার হাসপাতালে ভর্তি তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুকে দেখতে যান তিনি।

সেখানে মাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জুবাইদা রহমান। এসময় আবেগ আপ্লুত হয়ে পড়েন দুইজনই।  ‘আমরা বিএনপি পরিবার’এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।

হযরত শাহজালাল রহ. বিমানবন্দরে থেকে দুপুর ১টা ২৬ মিনিটে বাসায় পৌঁছান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার সঙ্গে গুলশানের বাসায় পৌঁছান ডা. জুবাইদা রহমানও।

এর আগে ১০টা ৪০ মিনিটে বিএনপি চেয়ারপাসনকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। সেখানে স্থায়ী কমিটির সদস্যদের পক্ষে থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিমানবন্দর থেকে বেলা সোয়া ১১টার দিকে তাকে বহনকারী গাড়ি ফিরোজায় পথে রওনা দেয়। 

২০০৮ সালের ১১ই সেপ্টেম্বরে স্বামী তারেক রহমানের সঙ্গে ঢাকা ছেড়েছিলেন জুবাইদা রহমান। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের উদ্দেশ্যমূলক মামলা ও হয়রানির কারণে তিনি আর দেশে ফিরতে পারেননি।

জুবাইদা রহমানের পৈতৃক বাড়ি ধানমণ্ডির মাহবুব ভবনে মা সৈয়দা ইকবাল মান্দ বানু থাকেন। অসুস্থতার কারণে তিনি সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়েছেন। জুবাইদা রহমানের বাবা সাবেক নৌ বাহিনী প্রধান প্রয়াত রিয়ার এডমিরাল মাহবুব আলী খান।

ভিওডি বাংলা/এম, 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিকেলে বিএনপি কার্যালয়ের সামনে হারুন অর রশিদের জানাজা
বিকেলে বিএনপি কার্যালয়ের সামনে হারুন অর রশিদের জানাজা
জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চান পার্থ, চটলেন শফিকুর
জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চান পার্থ, চটলেন শফিকুর
আমরা ভারত যাওয়ার স্বপ্ন দেখি না
আমরা ভারত যাওয়ার স্বপ্ন দেখি না