• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

বিপুল অস্ত্রসহ সুন্দরবনের দুই ডাকাত আটক

   ৬ মে ২০২৫, ০৩:০৮ পি.এম.
কোস্টগার্ডের অভিযানে আটক দুই ডাকাত। ছবি: সংগৃহীত

বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন আদাছগী এলাকায় অভিযান চালিয়ে বিপুল অস্ত্র-গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর দুই সহযোগীকে আটক করেছে কোস্টগার্ড। আটকরা হলেন, মো. সাদ্দাম খান (২০) এবং আব্বাস মোল্লা (৪০)।  তারা দুজনই বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার বাসিন্দা।

মঙ্গলবার (৬ মে) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (৫ মে) বিকাল ৫ টায় মোংলা সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন আদাছগী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ওই এলাকা থেকে দুটি নৌকাসহ বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।

উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে, দুটি একনলা বন্দুক, একটি শর্ট গান, একটি খেলনা বন্দুক, অস্ত্র তৈরির সরঞ্জাম, ২৩ রাউন্ড তাজা কার্তুজ, ২০৪ রাউন্ড ফাঁকা কার্তুজ, নয়টি দেশি অস্ত্র, চারটি কুড়াল, সাতটি করাত, ১০টি রড, পাঁচটি হাতুড়ি, একটি সোলার, ২৮ টি মোবাইল, ১১ টি ওয়াকি টকি চার্জার এবং দুটি কাঠের নৌকা।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটকরা দীর্ঘদিন ধরে কুখ্যাত ডাকাত করিম শরীফের সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের বিষয়টি স্বীকার করেছে। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার