• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দোহার আ'লীগের সাধারণ সম্পাদক নূরুল হক গ্রেপ্তার

   ৪ মে ২০২৫, ০৪:১৩ পি.এম.
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক
ঢাকার দোহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল হক বেপারীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৪ মে) সকালে রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

ডিএমপির মিডিয়া শাখার পাঠানো খুদে বার্তায় জানানো হয়, ছাত্র-জনতার আন্দোলন দমনে ভূমিকা রাখেন নূরুল হক। তার বিরুদ্ধে মামলা রয়েছে।

ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া বলেন, নূরুল হকের বিরুদ্ধে ঢাকা জেলায় এবং রাজধানীতেও মামলা রয়েছে। তাকে আজই আদালতে তোলা হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফ্যামিলি কার্ড সবাই পাবেন, শুধু সময়ের ব্যাপার: মির্জা ফখরুল
ফ্যামিলি কার্ড সবাই পাবেন, শুধু সময়ের ব্যাপার: মির্জা ফখরুল
টিউশনের টাকা জমিয়ে ৬ বছর ধরে দুস্থদের ইফতার করান উর্মি
টিউশনের টাকা জমিয়ে ৬ বছর ধরে দুস্থদের ইফতার করান উর্মি
একসঙ্গে ছাত্রদলের ১১৮৮ ওয়ার্ড কমিটি বিলুপ্ত
একসঙ্গে ছাত্রদলের ১১৮৮ ওয়ার্ড কমিটি বিলুপ্ত