• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশের নেতৃত্বে সোহান

   ৪ মে ২০২৫, ০৩:৫৮ পি.এম.

স্পোর্টস ডেস্ক

নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টেস্ট সিরিজে বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্বে থাকবেন অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান। ইতোমধ্যে স্কোয়াড ঘোষণা করলেও অধিনায়কত্ব নিয়ে ছিল অনিশ্চয়তা। রোববার (৪ মে) সিলেটে কোচ মিজানুর রহমান বাবুল নিশ্চিত করেন সোহানের অধিনায়কত্বের বিষয়টি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমকে বাবুল বলেন, 'অধিনায়ক তো অলরেডি চূড়ান্ত। নুরুল হাসান সোহান অধিনায়ক থাকছে। একটা দেশের হয়ে আরেকটা দেশের বিপক্ষে খেলছি, আমরা চাই ভালো ক্রিকেট খেলতে ও নিজেদের উন্নত করতে।'

নামে ‘এ’ দল হলেও বাংলাদেশের এই দলটিকে ছায়া জাতীয় দলও বলা যায়। কারণ এই দলটা বাংলাদেশ জাতীয় দলের মোড়কে অন্য আরেকটা দল। এনামুল হক বিজয়, সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, শরিফুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, শামীম হোসেন পাটোয়ারীসহ প্রায় সবারই আন্তর্জাতিক ক্রিকেটে কম-বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। 

সোমবার (৫ মে) সিলেটে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের দ্বিতীয় ওয়ানডে হবে ৭ মে একই ভেন্যুতে। শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১০ মে, সিলেট আউটার স্টেডিয়ামে।

ওয়ানডে সিরিজ শেষেই মাঠে গড়াবে দুই ম্যাচের চারদিনের টেস্ট সিরিজ। প্রথম চারদিনের ম্যাচ শুরু হবে ১৪ মে সিলেটে, আর দ্বিতীয় ও শেষ ম্যাচটি হবে ২১ মে, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এই সিরিজের সবগুলো ম্যাচই সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড: পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, এনামুল হক বিজয়, সাইফ হাসান, মাহিদুল ইসলাম, ইয়াসির আলি, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান (অধিনায়ক), নাইম হাসান, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজা, শরীফুল ইসলাম, এবাদত হোসেন ও খালেদ আহমেদ।

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার