• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

জাল টাকা পাচারকালে শিবির নেতাসহ গ্রেপ্তার ৩

   ৪ মে ২০২৫, ০২:০৩ পি.এম.

কক্সবাজার প্রতিনিধি: 

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী গাড়িতে তল্লাশি চালিয়ে ৩১ হাজার টাকার জালনোটসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৩ মে) বিকালে চট্টগ্রামের লোহাগাড়া চুনতি বনরেঞ্জের সামনে থেকে তাদের  গ্রেপ্তার করা হয়।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল আলম খান গণমাধ্যমকে ঘটনাটি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন,  উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে জাল টাকা পাচার হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫শ টাকার ৩৬টি এবং ১ হাজার টাকার ১৩টি জালনোট উদ্ধার করে তাদের গ্রেপ্তার করা হয়। আটককৃতরা জাল টাকাগুলো উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে সংগ্রহ করে বিক্রয়ের জন্য চট্টগ্রাম নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন।  

গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজারের উখিয়ার শিবির নেতা মোহাম্মদ মোদ্দাসির (২৫), তার আপন বোন খাদিজা বোগম (১৭) এবং রোহিঙ্গা নারী উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ছলিম উল্লাহর মেয়ে হালিমা আক্তার (১৮)।

গ্রেপ্তারকৃত ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে আজ রোববার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন রবিউল আলম খান। 

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু