• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
নির্বাচনের পর নেত্রকোনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ বিএনপির বিজয় উপলক্ষে যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ এর দোয়া মাহফিল রয়টার্সের প্রতিবেদন: নির্বাসন থেকে ক্ষমতার শীর্ষে তারেক রহমান বিএন‌পি ও তা‌রেক রহমান‌কে অভিনন্দন জানা‌লো ব্রিটিশ হাইক‌মিশন ভোটের পরদিনই আ.লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনর্নির্বাচন চেয়ে বিএনপি প্রার্থীর আবেদন ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ বিএনপি নেতাকর্মীর নিরাপদ বাংলাদেশ গড়তে তারেক রহমানকে দায়িত্ব দিয়েছেন জনগণ তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর অভিনন্দন পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থী আলী আছগার বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
প্রাপ্ত আসন ২১৩
প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক
জামায়াত জোট
জামায়াত জোট
প্রাপ্ত আসন ৭০
প্রতীক জামায়াত জোট প্রতীক
জাতীয় নাগরিক পার্টি
জাতীয় নাগরিক পার্টি
প্রাপ্ত আসন
প্রতীক জাতীয় নাগরিক পার্টি প্রতীক
মোট ভোটার: ১২,৭৬,৯৫,১৮৩ | আসন: ২৯৯ | ঘোষিত আসন: ২৯৭

জুলাই-আন্দোলন: দৃষ্টি শক্তি হারানো রায়হানের পাশে তারেক রহমান

   ২ মে ২০২৫, ০৫:৫০ পি.এম.

নিজস্ব প্রতিবেদক 
জুলাই বিপ্লবে পুলিশের গুলিতে দৃষ্টি শক্তি হারানো রায়হানের পাশে দাড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত ৪ আগস্ট বরিশালের চৌমাথায় গুলিবিদ্ধ হন তিনি।

শুক্রবার (২ মে) তারেক রহমানের নির্দেশে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম বরিশাল শহরে কালি বাড়ী রোডস্থ আহত রায়হানের বাসায় যান এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন।

এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আর্থিক সাহায্য ও শুভেচ্ছা পৌঁছে দেন এবং চিকিৎসা সম্পর্কিত যাবতীয় সাহায্য সহযোগিতার প্রতিশ্রুতি দেন। জুলাইযোদ্ধা রায়হান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শুভেচ্ছা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ও তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

মো. রাইয়ান আহমেদ রায়হান স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। পরিবারের বড় সন্তান। কারারক্ষী পিতার এ সন্তান টিউশনি করেই নিজের খরচ চালান। 

৪ আগষ্ট সরকার পতনের দাবিতে রাজপথে মিছিল করার সময় একে একে ৫৬ টি স্প্রিন্টার বুলেট তার মুখমন্ডলে বিদ্ধ হয়, হারান বাম চোখের দৃষ্টি। ফার্মাসিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার পর পরিবারের হাল ধরার স্বপ্ন দেখা ছেলেটার কিন্তু ঘাতকের বুলেট সেই স্বপ্ন ধূলিস্যাৎ করে দেয়।

এসময় উপস্থিত ছিলেন ডা. জামশেদ আলী, ডা. মিজানুর রহমান, ডা. রিয়াদুর রহমান, ডা. মহিবুল্লাহ, ডা. ফয়সাল খান, ডা. সৈকত, ডা. রেজওয়ান তাহসিনসহ তার চিকিৎসার প্রদানকারী অন্যান্য চিকিৎসক ও স্থানীয় বিএনপির নেতাকর্মীবৃন্দ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারেক রহমানকে মির্জা ফখরুলের শুভেচ্ছা
তারেক রহমানকে মির্জা ফখরুলের শুভেচ্ছা
ভোট ‘ইঞ্জিনিয়ারিং’ করেও লাভ হয়নি: মির্জা আব্বাস
ভোট ‘ইঞ্জিনিয়ারিং’ করেও লাভ হয়নি: মির্জা আব্বাস
দেশে থেকেই পরিবর্তনের লড়াই চালানোর ঘোষণা তাসনিম জারার
দেশে থেকেই পরিবর্তনের লড়াই চালানোর ঘোষণা তাসনিম জারার