• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ড. ইউনূস আমাকে মাস্টারমাইন্ড বলেননি: মাহফুজ আলম ‘বাংলাদেশ’ নামে সড়ক হচ্ছে আর্জেন্টিনায় বাংলাদেশ আগামীতে বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে: শিক্ষামন্ত্রী চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: রাষ্ট্রপতি পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে: প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ: ত্রাণমন্ত্রী চাঁদা না পেয়ে বিউটি পার্লারে হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫ রাজধানীর পল্লবীতে হাতেনাতে ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ

জোবাইদা রহমানের নিরাপত্তা চেয়ে আবেদন

   ২ মে ২০২৫, ০৪:৪১ পি.এম.
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক

দীর্ঘ প্রায় চার মাস লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার সঙ্গে দেশে আসছেন খালেদা জিয়ার পুত্রবধূ ও তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান। সবকিছু ঠিক থাকলে ৫ মে সকালে দেশে পৌঁছাবেন খালেদা জিয়া।

এদিকে পুত্রবধূ জোবাইদা রহমানের নিরাপত্তা চেয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর আবেদন করেছে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়। খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত ওই চিঠির বিষয়বস্তুতে বলা হয়েছে, শহীদ রাষ্ট্রপতি জিয়া পরিবারের সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মীনি ডা. জোবাইদা রহমানের নিরাপত্তা নিশ্চিত করণ প্রসঙ্গে।

চিঠিতে বলা হয়, জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসা শেষে আগামী ৪ মে দেশে ফিরবেন। ডা. জোবাইদা রহমান তার সফর সঙ্গী হিসাবে দেশে আসবেন এবং ধানমন্ডিস্থ তার পিতার বাসায় অবস্থান করবেন। জিয়া পরিবারের সদস্য এবং তারেক রহমানের সহধর্মীনি হিসাবে জোবাইদা রহমানের জীবনের নিরাপত্তা ঝুঁকি রয়েছে। সে কারণে তার ঢাকাস্থ বাসায় অবস্থানকালীন এবং যাতায়তের সময় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

ওই চিঠিতে একজন স্বশস্ত্র গানম্যান, গাড়িসহ পুলিশ প্রটেক্টশন, বাসায় পুলিশ পাহারা এবং বাসায় আর্চওয়ে স্থাপন করতে বলা হয়েছে।

প্রসঙ্গত ৭ জানুয়ারি কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেসে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান খালেদা জিয়া। দেশে ফিরলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নতুন গাড়িতে চড়বেন। টয়োটা ক্রাউন ব্রাণ্ডের কালো রঙের গাড়িটি এরইমধ্যে প্রস্তুত রাখা হয়েছে।

জোবাইদা রহমানের বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ছিলেন। এরশাদের সরকার আমলে তিনি যোগাযোগ ও কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। স্বাধীনতাযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানী জোবাইদা রহমানের চাচা। ১৯৯৫ সালে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগ দেওয়ার আগে ১৯৯৪ সালের ৩ ফেব্রুয়ারি তারেক রাহমানের সঙ্গে তার বিয়ে হয়। ২০০৮ সালে তারেক রহমানে সঙ্গে তিনি লন্ডন চলে যান। বর্তমানে সেখানেই অবস্থান করছেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিকেলে বিএনপি কার্যালয়ের সামনে হারুন অর রশিদের জানাজা
বিকেলে বিএনপি কার্যালয়ের সামনে হারুন অর রশিদের জানাজা
জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চান পার্থ, চটলেন শফিকুর
জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চান পার্থ, চটলেন শফিকুর
আমরা ভারত যাওয়ার স্বপ্ন দেখি না
আমরা ভারত যাওয়ার স্বপ্ন দেখি না