• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সরকার একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে: জামায়াত আমির দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা সহিংসতাকে উসকে দিচ্ছে অবৈধ মাদক পাচার: জাতিসংঘ মহাসচিব দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণের উদ্যোগে নতুন অগ্রগতি হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু, লাগবে না ট্রানজিট ফি গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার বেইজিংয়ে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী দেশে ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ১৯ কোটির বেশি: অর্থমন্ত্রী বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারে আসছে বড় পরিবর্তন! ‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’

নিউমার্কেট থানা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

দেশ গড়ে তুলতে গণতান্ত্রিক সরকার দরকার- নাসির উদ্দিন

   ২ মে ২০২৫, ০৩:২৭ পি.এম.
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক
নিউমার্কেট থানা বিএনপি ও ১৮ নম্বর ওয়ার্ডের উদ্যোগে নিউমার্কেটের ১ নম্বর গেটের সামনে পরিচ্ছন্নতা অভিযান ও সৌন্দর্য বর্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (০২ মে) সকাল ১০ টায় এ কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহম্মেদ অসীম।

নাসির উদ্দিন বলেন, তারেক রহমান যেভাবে দেশকে নিয়ে স্বপ্ন দেখছেন আমরা যদি সেটা বাস্তবায়ন করতে পারি তাহলে সুন্দর একটি দেশ উপহার দিতে পারব। তবে দেশকে গড়ে তুলতে একটি গণতান্ত্রিক সরকার দরকার। যেহেতু এই সরকার বিনা ভোটের সরকার। তাই আমরা চাই দ্রুত নির্বাচন এবং গণতান্ত্রিক সরকার গঠন হয়ে জনগণের জন্য কাজ করুক। 

বিএনপির নেতা-কর্মীরা কখনও ধান ক্ষেতে, পাট ক্ষেতে লুকিয়ে ছিল। আমরা বাড়িঘর ছাড়া ছিলাম, কখনও কারাগারে ছিলাম। আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করার কোনো সুযোগ পেতাম না। আমাদের ভাইয়েরা আহত হয়েছে, খুন হয়েছে, গুম হয়েছে। কিন্তু বর্তমান সরকার আসার পর আমরা এখন কথা বলতে পারছি, বাঁচতে পারছি। এই জন্য আমরা বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছি।

তিনি বলেন, আমরা নেতা-কর্মীকে বলেছি ভালো কাজে শরিক হন। গাছ লাগান পরিবেশ বাঁচান এবং শুধু গাছ লাগানোর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। সেখানে পরিচর্যা করতে হবে। যেখানে গাছ লাগানো যাবে না, সেখানে পরিচ্ছন্নতা অভিযান করুন। আমাদের নেতা-কর্মীরা এসব কাজের মাধ্যমে সাধারণ মানুষ ও দেশের জন্য কাজ করবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মানুষ যুগের পর যুগ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নির্যাতনের শিকার হয়েছে: গোলাম পরওয়ার
মানুষ যুগের পর যুগ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নির্যাতনের শিকার হয়েছে: গোলাম পরওয়ার
‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’
‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’
বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী
বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী