• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ড. ইউনূস আমাকে মাস্টারমাইন্ড বলেননি: মাহফুজ আলম ‘বাংলাদেশ’ নামে সড়ক হচ্ছে আর্জেন্টিনায় বাংলাদেশ আগামীতে বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে: শিক্ষামন্ত্রী চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: রাষ্ট্রপতি পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে: প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ: ত্রাণমন্ত্রী চাঁদা না পেয়ে বিউটি পার্লারে হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫ রাজধানীর পল্লবীতে হাতেনাতে ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ

ঐকমত্য কমিশনগুলোর কাজ নিয়ে সংশয়

নির্বাচন বিষয়ে ধোঁয়াশা কাটেনি : মান্না

   ২ মে ২০২৫, ০৩:০৭ পি.এম.
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক

ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘নির্বাচন আয়োজনের বিষয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। এছাড়া ঐকমত্য কমিশনগুলোর কাজ নিয়েও সংশয় রয়ে গেছে।’

শুক্রবার ২ মে জাতীয় প্রেসক্লাবে আমার বাংলাদেশ পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 

এ সময় অন্তর্বর্তী সরকার রাখাইনে মানবিক করিডোর দেওয়ার বিষয়টি নিয়ে কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেনি বলেও অভিযোগ করেন তিনি।

মান্না বলেন, ‘মানবিক করিডোর নিয়ে এত তাড়াতাড়ি সরকারের একমত হতে হলো কেন? বৃহৎ শক্তির কোনো দ্বন্দ্বে আমরা জড়াতে চাই না।’

এসব বিষয়ে সরকারকে আরও সময় নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান নাগরিক ঐক্যের সভাপতি।

মান্না বলেন, ‘খুবই ছোট ছোট বিষয়ে সব রাজনৈতিক দলকে ডেকে কথা বললেও, এমন গুরুত্বপূর্ণ বিষয়ে কারো সঙ্গে কথা বলেনি সরকার।’

এ সময় গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকী বলেন, ‘দ্বিমতের বিষয় থাকলে জনগণের কাছে যেতে হবে। তাই অন্তর্বর্তী সরকারকে সমষ্টিক বিষয় মাথায় নিয়ে জাতীয় স্বার্থে নির্বাচন দিতে হবে।’

জনগণের রায় নিয়েই বাংলাদেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিকেলে বিএনপি কার্যালয়ের সামনে হারুন অর রশিদের জানাজা
বিকেলে বিএনপি কার্যালয়ের সামনে হারুন অর রশিদের জানাজা
জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চান পার্থ, চটলেন শফিকুর
জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চান পার্থ, চটলেন শফিকুর
আমরা ভারত যাওয়ার স্বপ্ন দেখি না
আমরা ভারত যাওয়ার স্বপ্ন দেখি না