• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জামায়াত আমিরের

   ২৮ এপ্রিল ২০২৫, ০২:৪৯ পি.এম.
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

জাতীয় স্বার্থে দলমত নির্বিশেষে সকলকে ফের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। দেশের যেকোনো সংকটে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান জানান তিনি।

সোমবার (২৮ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ইসলামী ব্যক্তিত্ব ও জামায়াতের সাবেক এমপি মাওলানা আব্দুস সোবহানের ওপর রচিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, মাওলানা আব্দুস সোবহানের ব্যক্তিত্ব দলমত নির্বিশেষে সকলকে মুগ্ধ করতো। আওয়ামী লীগ সরকারের জুলুমের শিকার হয়ে কনডেম সেলে মৃত্যু অপেক্ষায় থেকেও তিনি কখনও ভয় পাননি। জেলে থাকা অবস্থায়ও তিনি কারাগারের সকলের খোঁজ খবর রাখতেন।

অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট শিমুল বিশ্বাস বলেন, জুলাই বিপ্লবের বিতাড়িত সরকার আব্দুস সোবহানকে অপমানিত করতেই মানবতাবিরোধী মামলায় আসামি করেছিল। তবে আজ সেই আওয়ামী লীগই অপমানিত হয়ে দেশ থেকে পালিয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক