• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

উন্নত চিকিৎসার জন্য ইংল্যান্ডে যাচ্ছেন তাসকিন

   ২৭ এপ্রিল ২০২৫, ০৫:৫৩ পি.এম.
ক্রিকেটার তাসকিন আহমেদ। ফাইল ছবি

ক্রীড়া প্রতিবেদক
গোড়ালির পুরানো ইনজুরিতে ভুগছেন তাসকিন আহমেদ। এই কারণে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে ডানহাতি এই পেসারকে। উন্নত চিকিৎসার জন্য তাকে পাঠানো হচ্ছে ইংল্যান্ডে। রোববার (২৭ এপ্রিল) রাত আটটার ফ্লাইটে ইংল্যান্ডে যাচ্ছেন এই পেস সেনসেশন। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী ‍ভিওডি বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামী ২৯ এপ্রিল তাসকিনের জন্য যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর জেমস ক্যাল্ডারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে। পা ও গোড়ালির চিকিৎসার জন্য বিখ্যাত ক্যাল্ডার একজন অর্থোপেডিক সার্জন। তাসকিনকে ইংল্যান্ডে সঙ্গ দেবেন দেবাশীষ, তবে তিনি যাবেন সোমবার রাতে। তাসকিনের এই ইনজুরি থেকে শতভাগ মুক্তি পেতে আরও উন্নত চিকিৎসার লক্ষ্যেই তাকে বাইরে পাঠানো হচ্ছে। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ জানিয়েছেন, ‘আগামী ২৯ এপ্রিল তাসকিনের জন্য ইংল্যান্ডের অর্থোপেডিক সার্জন জেমস ক্যাল্ডারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। তার পরামর্শ অনুযায়ী পরের ধাপ অনুসরণ করা হবে। তাসকিনের সঙ্গে আমিও থাকবো।’

যদিও বেশ কয়েক সপ্তাহ পুরো বিশ্রাম শেষ হওয়ার পর তাসকিন চোট পুনর্বাসনের প্রক্রিয়া অনুসরণ করে যাচ্ছিলেন। গত তিনদিন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ছোট রানআপে অনুশীলন করেছেন। বোলিংয়েও খুব একটা গতি ছিল না।

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার