• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

পাকিস্তানের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করে দেয়া উচিত- সৌরভ গাঙ্গুলী

   ২৬ এপ্রিল ২০২৫, ০৬:২০ পি.এম.
ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক
পাকিস্তানের সঙ্গে সব রকম ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করে দেয়া উচিত বলে মনে করেন ভারতের সাবেক অধিনায়ক ও সাবেক বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। তার মতে সন্ত্রাস ও খেলাধুলা একসঙ্গে চলতে পারে না।

ভারতের সঙ্গে পাকিস্তানের যাবতীয় ক্রিকেট ছিন্ন নিয়ে সব মহল থেকে যে আওয়াজ উঠেছে, সেটি নিয়ে জানতে চাইলে সৌরভ সংবাদমাধ্যমকে বলেন, ‘ হ্যাঁ, ১০০ ভাগ, এটা (পাকিস্তানের সম্পর্ক ছিন্ন) করা উচিত। কঠোর ব্যবস্থা নেয়া জরুরি। এটা কোনো তামাশা নয় যে বছর বছর এরকম ঘটনা ঘটেই চলবে।’

২০১২ থেকে দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। তাদের শুধুমাত্র আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রতিযোগিতায় মুখোমুখি হতে দেখা যায়। এবার সেই রীতিরও ইতি ঘটাতে বিসিসিআইয়ের পক্ষ থেকে আইসিসিকে চিঠি দেয়া হতে পারে বলে জানিয়েছে দেশটির একাধিক গণমাধ্যম।

আর যদি বিসিসিআই এমন সিদ্ধান্ত নেয়, তাহলে সেটি সঠিক সিদ্ধান্ত হবে বলেও মনে করেন সৌরভ। তিনি বলেন, ‘বোর্ড (আইসিসিকে) চিঠি দিলে ঠিক করবে। সন্ত্রাসবাদ কখনোই মেনে নেয়া যায় না।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার