• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

অস্ত্র জমা না দেওয়ায় সিংড়ায় পলকের বিরুদ্ধে মামলা

   ২৪ এপ্রিল ২০২৫, ০৫:২৮ পি.এম.
ছবি: সংগৃহীত

নাটোর প্রতিনিধি
সরকারি নির্দেশ অমান্য করে থানায় অস্ত্র জমা না দেওয়ায় সাবেক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে নাটোরের সিংড়া থানা পুলিশ।

বুধবার (২৩ এপ্রিল) রাতে পলকের নিজ এলাকা সিংড়া থানার এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত বছরের ৫ আগস্ট পর্যন্ত প্রদান করা সকল আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে ৩ সেপ্টেম্বরের মধ্যে অস্ত্রগুলো সংশ্লিষ্ট থানায় জমা দেয়া নির্দেশ দেয় অন্তর্বর্তী সরকার।

কিন্তু সরকারের বেঁধে দেয়া সময় পার হলেও পলকের হেফাজতে থাকা একটি পিস্তল ও একটি শর্টগান থানায় জমা দেওয়া হয়নি। এ কারণে ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলাটি দায়ের করা হয়েছে।

মামলাটি নথিভুক্ত করে তদন্তের নির্দেশ দিয়েছেন সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হক। ওসি আসমাউল হক মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে, একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে জেলে রয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামিন পাননি অধ্যাপক আবুল বারকাত
হত্যা মামলা জামিন পাননি অধ্যাপক আবুল বারকাত
বিচার বিভাগে সৃষ্টি হলো ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ
বিচার বিভাগে সৃষ্টি হলো ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ
এবার প্রতারণা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি
এবার প্রতারণা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি