• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

ভোটের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন

   ২৪ এপ্রিল ২০২৫, ০৫:২০ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

যে কাজগুলো দ্রুত করা প্রয়োজন এবং কমিশনের ক্ষমতার মধ্যে আছে, সেগুলো নিয়ে কাজ করছে ইসি। রাজনৈতিক বিষয়গুলো ঐকমত্য কমিশনের মাধ্যমেই সমাধান করা হবে— এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

সিইসি বলেন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আশা করে অস্ট্রেলিয়া। এ বিষয়ে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইলি। নির্বাচনকেন্দ্রীক যেকোনো ধরনের সহায়তায় তারা আগ্রহী।

তিনি বলেন, রাজনৈতিক বিষয়ে উদ্যোগ নেবে ঐকমত্য কমিশন। সে নিয়ে কথা বলতে চায় না ইসি। তবে ভোটের প্রস্তুতিতে নির্বাচনের আগে যা যা করা দরকার নিজেদের ক্ষমতাবলে সেসব কাজ সম্পন্ন করছে ইসি।

সুসান রাইলি বলেন, বাংলাদেশ একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশের পাশে আছে অস্ট্রেলিয়ান হাইকমিশন। এ সময় সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ইসির সাথে কাজ করার আগ্রহও প্রকাশ করেন হাইকমিশনার।

একইদিন দুপুরে গেজেট প্রকাশের বিষয়ে জানতে সিইসির সাথে সাক্ষাৎ করেন আদালতের রায়ে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ঘোষণা পাওয়া ইশরাক হোসেন।

ইশরাক বলেন, ১৫ তারিখ কমিশনে দাখিল করা আদালতের রায়ে ১০ কর্মদিবসের মধ্যে গেজেট প্রকাশের কথা ছিলো।

নির্বাচন কমিশন জানিয়েছে, ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশে আইন মন্ত্রণালয়ের মতামত জানতে চিঠি পাঠিয়েছে ইসি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী