• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

কাশ্মীরে হামলার নিন্দা জানিয়েছেন ড. ইউনূস

   ২৩ এপ্রিল ২০২৫, ০৫:১৮ পি.এম.
ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট
কাশ্মীরে পর্যটকদের ওপর জঙ্গি হামলায় ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

বুধবার ২৩ এপ্রিল এক এক্স পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে তিনি বলেন, “কাশ্মীরের পাহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় প্রাণহানির ঘটনায় আমি গভীর শোক প্রকাশ করছি। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করছি।”

মঙ্গলবার দুপুরে কাশ্মীরের অনন্তনাগ জেলার জনপ্রিয় পর্যটনস্থল পাহেলগাঁওয়ে ওই হামলার ঘটনায় ২৬ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই ছিলেন অন্য রাজ্য থেকে আসা পর্যটক। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর কাশ্মীরে এটাই সবচেয়ে প্রাণঘাতী হামলা।

প্রধানমন্ত্রী মোদী দ্বিপক্ষীয় সফরে সৌদি আরবে থাকলেও হামলার খবর পেয়ে তিনি সফর সংক্ষিপ্ত করে মঙ্গলবার রাতেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন। তার ফেরার কথা ছিল বুধবার রাতে।

কাশ্মীরের ঘটনার খবর পেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ফোন করেন নরেন্দ্র মোদীকে। তিনি ওই ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি দোষীদের বিচারের আওতায় আনতে ভারতের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন  ডিএসসিসি প্রশাসক
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক