• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

খামারবাড়িতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি

   ২১ এপ্রিল ২০২৫, ০৪:০১ পি.এম.
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৮ দফা দাবি আদায়ে রাজধানীর খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) সামনে ব্লকেড কর্মসূচি পালন করছেন কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা। সোমবার (২১ এপ্রিল) দুপুর পর্যন্ত তাদের অধিদপ্তরের সব গেইট বন্ধ করে অবস্থান করতে দেখা গেছে।

সরেজমিনে প্রায় কয়েক শতাধিক শিক্ষার্থীকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) সামনে অবস্থান করতে দেখা গেছে। সকাল থেকেই সেখানে অবস্থান নেয়ার পর একপর্যায়ে অধিদপ্তরের সব গেইট বন্ধ করে দেন তারা। এতে অনেক কর্মকর্তাই অফিসে ঢুকতে পারেননি। সবশেষ দুপুর আড়াইটায় এ প্রতিবেদন লিখা পর্যন্ত দাবি আদায়ে অনড় অবস্থানে দেখা গেছে শিক্ষার্থীদের। সেই দাবি আদায়ে নানা স্লোগানও দিতে দেখা যায় তাদের।

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ সদস্যদেরও সতর্ক অবস্থানে দেখা গেছে।

এর আগে একই দাবিতে রোববার (২০ এপ্রিল) রাজধানীর জাতীয় শহিদ মিনারের সামনে সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেন কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা। সেদিন সারা দেশের কয়েক শ’ ডিপ্লোমা শিক্ষার্থী ওই কর্মসূচিতে অংশ নেন। পরে ওই কর্মসূচি থেকে সোমবার ‘অ্যাগ্রি ব্লকেড’ কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- 

১) ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দিতে হবে।

২) উপসহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণির কর্মচারী হিসেবে গেজেট করে প্রজ্ঞাপন জারির পাশাপাশি প্রতিবছর নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

৩) কৃষি ডিপ্লোমা শিক্ষার মানোন্নয়নে শিক্ষক সংকট দূর করতে হবে।

৪) কৃষি ডিপ্লোমা শিক্ষাকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অধীন থেকে বের করে সম্পূর্ণভাবে কৃষি মন্ত্রণালয় প্রতিষ্ঠা করতে হবে।

৫) সব কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি শুধু ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত করতে হবে।

৬) ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকরির ক্ষেত্রে ন্যূনতম দশম গ্রেডের পে-স্কেলে বেতন দিতে হবে।

৭) কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের মাঠ সংযুক্তি ভাতা প্রদান করতে হবে।

৮) উপসহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে প্রবেশের পর ৬ মাসের ফাউন্ডেশন ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শহীদ মতিউর রহমান পার্ক ও মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ
শহীদ মতিউর রহমান পার্ক ও মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ
‘জামায়াত-শিবির পাকিস্তানি’ স্লোগানে কাঁপল মিরপুর, উত্তপ্ত রাজনৈতিক মাঠ
‘জামায়াত-শিবির পাকিস্তানি’ স্লোগানে কাঁপল মিরপুর, উত্তপ্ত রাজনৈতিক মাঠ
নারীদের ক্ষমতায়নে নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’
নারীদের ক্ষমতায়নে নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’