• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

এনসিপিকে ‘কমেডি পার্টি’ আখ্যা দিলেন তাসনিম খলিল


প্রকাশ:  ১৭ এপ্রিল ২০২৫, ০১:৩৯ পি.এম.
শেয়ার করুন 0
এনসিপিকে ‘কমেডি পার্টি’ আখ্যা দিলেন তাসনিম খলিল

নিজস্ব প্রতিবেদক 

সদ্য গঠিত নতুন রাজনতিক দল জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) কমেডি পার্টি আখ্যা দিয়েছেন নেত্র নিউজের প্রধান সম্পাদক তাসনিম খলিল।  

বুধবার (১৬ এপ্রিল) রাত ৮টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এই আখ্যা দেন তিনি।

পোস্টে তিনি লিখেছেন, আমার মাঝে মাঝে মনে হয় জানাক (জাতীয় নাগরিক কমিটি)/এনসিপির নীতি-নির্ধারণী পজিশনে এমন কেউ আছে যার কাজই হলো একটার পর একটা ফটকামি আইডিয়া বের করা- যার মাধ্যমে জানাক/এনসিপি চরম হাস্যকর একটা গ্রুপিংয়ে পরিনত হয়। 

তিনি আরও লিখেন, এরা একটা করে উদ্ভট দাবি থ্রো করে, সেই দাবি নিয়ে কয়েকদিন হাউকাউ করে, তারপরে সেই দাবি হাস্যকরভাবে ফেইল করে। এইরকম সম্ভাবনাময় তরুণদের একটা দল এতো দ্রুত ন্যাশনাল কমেডি পার্টি হয়ে যাচ্ছে, দেখতেও খারাপ লাগে। 

নেত্র নিউজের প্রধান সম্পাদক তাসনিম খলিলের এই পোস্টে নাজিম উদ্দীন নামের একজন কমেন্ট করেন আশা করেছিলাম (এনসিপি) শক্তিশালী একটি বিরোধী দল হবে । কিন্তু কার্যক্রম হতাশাজনক। 

একই পোস্টে দেলওয়ার হোসেন নামে অপর একজন লিখেন, এদের (এনসিপি) প্ল্যাটফর্মে একাধিক মতাদর্শের মানুষ রোল পজিশনে।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ঢাকা প্রতিদিন’-এর বিশেষ প্রতিবেদক হাফিজুর রহমান (এইচ আর শফিক)।ছবি: ভিওডি বাংলা
সংবাদ প্রকাশের পর সাংবাদিক এইচ আর শফিক গ্রেপ্তার
উধাও হচ্ছে সাংবাদিকদের ফেসবুক অ্যাকাউন্ট
উধাও হচ্ছে সাংবাদিকদের ফেসবুক অ্যাকাউন্ট
ছবি: সংগৃহীত
যেভাবে জন্ম নেয় একটি সংবাদ