• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের আরও কাছে বাংলাদেশ

   ১৬ এপ্রিল ২০২৫, ০৩:০০ পি.এম.

ক্রীড়া ডেস্ক

মেয়েদের বিশ্বকাপ বাছাইয়ে স্পিনার নাহিদা আক্তারের ৪ উইকেট শিকারের পর ৩৪ রানে স্কটল্যান্ড নারী দলকে হারিয়ে হ্যাটট্রিক জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এটি বাংলাদেশের টানা তৃতীয় জয়। 

বিশ্বকাপের মূল পর্বে খেলার আরও কাছে পৌঁছে গেল বাংলাদেশ দল। মঙ্গলবার (১৫ এপ্রিল) লাহোরের ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে অধিনায়ক জ্যোতির ৮৩ রানের ঝোড়ো ইনিংস এবং ফারজানা হক পিংকী ও শারমিন আক্তার সুপ্তার ফিফটির সুবাদে নির্ধারিত ওভারে ওয়ানডেতে বাংলাদেশের রেকর্ড সর্বোচ্চ ২৭৬ রান তোলে। 

ম্যাচের শুরুতে ওপেনিংয়ে নামেন ইশমা তানজিম ও ফারজানা হক পিংকি। দুজনে গড়েন ৩৫ রানের উদ্বোধনী জুটি। নবম ওভারে ১৪ রান করে বিদায় নেন ইশমা, তাকে ফেরান স্কটিশ বোলার চ্যাটার্জি।

এরপর উইকেটে আসেন শারমিন আক্তার। দ্বিতীয় উইকেট জুটিতে শারমিন ও পিংকি শুরুতে ধীরে খেললেও ধীরে ধীরে রানের গতি বাড়াতে থাকেন। নিজের ১৫তম অর্ধশতকপূর্ণ করেন পিংকি ৬৭ বলে। অপরদিকে, শারমিন ফিফটি করেন মাত্র ৫১ বলে।

দলীয় ১৩৮ রানের মাথায় ৭৯ বলে ৫৭ রান করে আউট হন শারমিন আক্তার। এরপর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি যোগ দেন পিংকির সঙ্গে। দুজনে দলকে নিয়ে যান বড় সংগ্রহের পথে। ৮৩ রানের ঝড়ো ইনিংস খেলেন অধিনায়ক নিগার।

জবাবে খেলতে নেমে শুরুতেই চাপে পড়ে স্কটল্যান্ড। মাত্র ১১০ রানের মধ্যেই তারা হারায় ৭ উইকেট। এরপর প্রিয়নাজ চ্যাটার্জি ও  স্লেটারের অষ্টম উইকেট জুটিতে আসে ১২৫ রান। প্রিয়নাজ ৬৩ বলে ৬১ রান করে ফিরলেও অপর প্রান্তে ৭৩ বলে ৬১ রানে অপরাজিত থাকেন স্লেটার। তবে তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার