• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

ধানমন্ডিতে গাড়ি থেকে

চাঁদা আদায় ভাইরাল ভিডিওর সেই যুবক আটক

   ১৬ এপ্রিল ২০২৫, ০১:০৫ পি.এম.

রাজধানীর ধানমন্ডির জিগাতলায় প্রাইভেটকার পার্কিং করায় চাঁদা নেওয়া ভাইরাল ভিডিওর যুবককে আটক করেছে ধানমন্ডি থানা পুলিশ। 

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত ১টার দিকে অভিযান চালিয়ে জিগাতলা এলাকা থেকে তাকে ধানমন্ডি থানার হেফাজতে নেওয়া হয়।

আটক ওই যুবকের নাম মো. আশরাফুল (২৩)। আশরাফুল লক্ষীপুরের চন্দ্রগঞ্জ এলাকার নূর আলমের ছেলে। ঢাকার হাজারীবাগ এলাকায় থাকেন তিনি।

ফেইসবুকে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরা ওই যুবক রশিদ কেটে এক প্রাইভেটকার আরোহীর কাছ থেকে চাঁদা আদায় করছেন। এ সময় প্রাইভেটকার আরোহী দাবি করেন, ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালের কাছে গাড়ি পার্ক করায় তার কাছ থেকে চাঁদা নেওয়া হচ্ছে।

গাড়ির আরোহী এক পুরুষ ও এক নারীর সঙ্গে বাকবিতণ্ডার মধ্যেই চাঁদার টাকা নিচ্ছিলেন ওই যুবক। আরোহীরা 'মাস্তানি' করার অভিযোগ তুললে ওই যুবক পাল্টা প্রশ্ন করেন 'কোনো সমস্যা' কি-না।

ওই যুবকের নাম জানতে চাইলে বলেন, নাম দিয়ে কি হবে? ভিডিও করার বিষয়টি টের পেয়ে ওই যুবক 'ভালো করে' ভিডিও করতে বলেন এবং টাকা নেওয়ার পর 'পারলে কিছু করতে' বলে চলে যান।

পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম বলেন, ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই অভিযান চালিয়ে আশরাফুলকে আটক করা হয়েছে। তার বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শহীদ মতিউর রহমান পার্ক ও মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ
শহীদ মতিউর রহমান পার্ক ও মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ
‘জামায়াত-শিবির পাকিস্তানি’ স্লোগানে কাঁপল মিরপুর, উত্তপ্ত রাজনৈতিক মাঠ
‘জামায়াত-শিবির পাকিস্তানি’ স্লোগানে কাঁপল মিরপুর, উত্তপ্ত রাজনৈতিক মাঠ
নারীদের ক্ষমতায়নে নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’
নারীদের ক্ষমতায়নে নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’