• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

ঢাকায় নামল জিম্বাবুয়ে দল

   ১৫ এপ্রিল ২০২৫, ০৭:৫৩ পি.এম.

ক্রীড়া ডেস্কঃ 

চ্যাম্পিয়ন্স ট্রফির পর জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা শুরু হতে যাচ্ছে নাজমুল হোসেন শান্তদের। 

টেস্ট সিরিজ খেলতে মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকালে ঢাকায় এসে পৌঁছেছে জিম্বাবুয়ে দল। কোচিং স্টাফসহ পুরো দলের ক্রিকেটাররা আজ থাকবেন ঢাকাতেই। এরপর আগামীকাল বুধবার প্রথম টেস্টের ভেন্যু সিলেটের উদ্দেশে রওনা হবেন।  

গত ১৩ এপ্রিল থেকে সিলেটে টাইগারদের ক্যাম্প শুরু হয়েছে। প্রথম দিনের ক্যাম্পে সকালে সিলেটে উপস্থিত ছিলেন ৮ ক্রিকেটার। এর একদিন পর গতকাল পুরো দলের সদস্যরা যোগ দিয়েছেন অনুশীলনে। দলের প্রধান কোচ ফিল সিমন্সসহ সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনরা কোচিং প্যানেলের সদস্যরা রয়েছেন এই ক্যাম্পে। 

আগামী ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দল প্রথম টেস্টে মুখোমুখি হবে। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৮ এপ্রিল, চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম  অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব। 

জিম্বাবুয়ে স্কোয়াড

ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জনাথন ক্যাম্পবেল, বেন কারান, ট্রেভর গোয়ান্দু, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, নিয়াশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, তাদাফজোয়া টিসিগা, নিকোলাস ওয়েলচ ও শন উইলিয়ামস।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার