• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ মারা গেছেন


প্রকাশ:  ১৪ এপ্রিল ২০২৫, ০৯:০০ পি.এম.
শেয়ার করুন 0
ফাইল ছবি
ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আহমাদ বাদাবি আর নেই। সোমবার (১৪ এপ্রিল) ৮৫ বছর বয়সে মারা গেছেন দেশটির সাবেক এই প্রধানমন্ত্রী। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এমন তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, রাজধানী কুয়ালালামপুরের জাতীয় হার্ট ইনস্টিটিউটে সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আহমাদ বাদাবি।

তার জামাতা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী খাইরি জামালউদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন। তবে পোস্টে সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুর বিষয়ে সুনির্দিষ্ট কোনও কারণ উল্লেখ করেননি তিনি।

কুয়ালালামপুরের জাতীয় হার্ট ইনস্টিটিউটের এক বিবৃতিতে বলা হয়েছে, শ্বাস-প্রশ্বাসের সমস্যা নিয়ে গত রোববার জাতীয় হার্ট ইনস্টিটিউটে ভর্তি হন সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আহমাদ বাদাবি। পরে শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।

ইনস্টিটিউট বলেছে, সব ধরনের মেডিকেল প্রচেষ্টা সত্ত্বেও তাকে সুস্থ করে তোলা যায়নি। সোমবার সন্ধ্যার দিকে তিনি শান্তিতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। এ সময় তার আশপাশে প্রিয়জন ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আধুনিক মালয়েশিয়ার রূপকার হিসেবে পরিচিত ও প্রবীণ রাজনীতিক মাহাথির মোহাম্মদ ২২ বছর ক্ষমতায় থাকার পর ২০০৩ সালে পদত্যাগ করলে দেশটির পঞ্চম প্রধানমন্ত্রী নির্বাচিত হন আব্দুল্লাহ।

সূত্র: রয়টার্স

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
যে শর্তে আন্দোলন থেকে পিছু হটল 'তেলাপোকারা'
ছবি: সংগৃহীত
ইরাকে ড্রোন হামলা, বিস্ফোরণে কাঁপলো কুর্দিস্তান
ছবি: সংগৃহীত
ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু