• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

অভিযোগ অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

মহেশখালীতে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা

   ১৪ এপ্রিল ২০২৫, ০৭:১০ পি.এম.
বিএনপি নেতা রশিদ আহমেদ ও ছাত্রলীগ নেতা অমিত ইকবাল। ছবি: সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের মহেশখালীতে রাজনীতি নিয়ে কথা-কাটাকাটির জেরে রশিদ আহমেদ (৫৭) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকায় এ ঘটনা ঘটে।

রশিদ আহমেদ উত্তর নলবিলার মৃত লাল মিয়ার ছেলে এবং স্থানীয় কালারমারছড়া ইউনিয়ন বিএনপির সদস্য ও ১ নং ওয়ার্ডের সহসভাপতি। এ ঘটনায় অভিযুক্ত অমিত ইকবাল কালারমারছড়া ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। অন্যদের ধরতে অভিযান চলছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে ওসি কাইছার হামিদ জানান, আজ দুপুরের দিকে কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা গ্রামে রাস্তার পাশে তাস খেলছিলেন ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক অমিত ও তাঁর বন্ধুরা। এ সময় বিএনপি নেতা রশিদ পাশ দিয়ে যাচ্ছিলেন। তাঁকে উদ্দেশ করে বিএনপি রাজনীতি নিয়ে উসকানিমূলক মন্তব্য করেন অমিত। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে অমিত ইকবাল লাঠি দিয়ে রশিদকে আঘাত করেন। পরে দ্বিতীয় দফায় অমিত ও তাঁর ভাই কামরুল লোহার রড দিয়ে রশিদকে পিটিয়ে আহত করেন। গুরুতর অবস্থায় রশিদকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বদরখালী জেনারেল হাসপাতালে নেয়। পরে চকরিয়া উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রশিদ আহমেদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিক্ষুব্ধ জনতা অমিতের বাড়ি ঘেরাও করে তাঁর ভাই কামরুলকে আটক করে মহেশখালী থানা-পুলিশের কাছে সোপর্দ করে।

মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে মহেশখালী থানার ওসি কাইছার হামিদ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু