• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ফিলিপাইনে ৬.৪ মাত্রার ভূমিকম্প, আফটারশকের সতর্কতা

ভিওডি বাংলা ডেস্ক    ২৬ জুন ২০২৬, ০৮:২২ পি.এম.
ভূমিকম্পের মাত্রা পরিমাপ
ফাইল ছবি

ফিলিপাইনে দ্বিতীয় বৃহত্তম দ্বীপ মিনদানাওতে ৬.৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) এ তথ্য জানিয়েছে।

ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ২৯ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে বলেও জানানো হয়। তবে ফিলিপিন্সের ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি (ফিভোলকস)-এর বরাত দিয়ে সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, স্থানীয় সময় শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে দক্ষিণ ফিলিপিন্সের উপকূলীয় এলাকায় আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৬।

ফিভোলকস এক বিবৃতিতে জানায়, ভূপৃষ্ঠ থেকে এ ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার এবং ভূমিকম্পটির উপকেন্দ্র দাভাও অক্সিডেন্টালের সারানগানি পৌরসভার বালুত দ্বীপ থেকে প্রায় ৯০ কিলোমিটার দক্ষিণে ও ১২ ডিগ্রি পশ্চিমে অবস্থিত।

শক্তিশালী এ ভূমিকম্পের পর আফটারশকের সতর্কতাও দেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিক কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

ভিওডি বাংলা/আরআই/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
৬ দেশকে সুসংবাদ দিল আরব আমিরাত
ছবি: সংগৃহীত
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫
ছবি: সংগৃহীত
হরমুজে স্বাভাবিক হচ্ছে জাহাজ চলাচল, জ্বালানি বাজারে স্বস্তির আভাস