• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
স্পিকার–ডেপুটি স্পিকার চূড়ান্ত করবেন তারেক রহমান ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত ইরানের নতুন সর্বোচ্চ নেতার আহতের গুঞ্জন, যা বললেন প্রেসিডেন্টের ছেলে ডেপুটি স্পিকার পদে সরকারের প্রস্তাব আপাতত নাকচ জামায়াতের: পরওয়ার সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: সালাহউদ্দিন আহমদ জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর জ্বালানি তেল বিক্রি নিয়ে সরকারের নতুন নির্দেশনা ত্রয়োদশ সংসদ: তরুণ ও নতুন নেতৃত্বের সঙ্গে গণতন্ত্রের নতুন অধ্যায় ঢাকা-১৩ আসনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামুনুল হক রাষ্ট্রদূত মুশফিকুল আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি

সংস্কার চিরস্থায়ী বন্দোবস্ত নয়- রিজভী

   ১৩ এপ্রিল ২০২৫, ০৩:৪৪ পি.এম.
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি-সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংস্কার চিরস্থায়ী কোনো বন্দোবস্ত নয় যে বছরের পর বছর করে যাবেন। সংস্কার একটি চলমান প্রক্রিয়া এখন যতটুকু করা যায় হবে, এরপর যারা ক্ষমতায় আসবে তখন বিভিন্ন দাবি আসবে রাজনৈতিক দল সেগুলো নিয়ে সংস্কার করবে। কিন্তু গণতন্ত্রের ধারাবাহিকতা বন্ধ রাখা যাবে না। গণতন্ত্রের ধারাবাহিকতাকে অক্ষুন্ন রাখতে হবে। এটাই হওয়া উচিত।

রোববার ১৩ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পুরে যাওয়া ফ্যাসিবাদের মুখোঅবয়ব পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ৫ আগস্টের পরে যে মুক্ত বাতাস তৈরি হয়েছে। মুক্ত পরিবেশে প্রাণবন্ত গণতন্ত্র পাওয়ার অপেক্ষা করছি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা বারবার আহ্বান করেছি প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনী ব্যবস্থা করুন। এনিয়ে অনেকেই অনেক কিছু বলেছে তবে আমাদের বিশ্বাস অন্তর্বর্তীকালীন সরকার আমাদের বহুদিনের আকাঙ্খা দেশের জনগণের ভোটের অধিকার, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের উদ্যোগ নেবে। যে দাবি আদায় করতে গিয়ে ইলিয়াস আলী গুম হয়েছে। সুমন গুম হয়েছে। আমাদের অসংখ্য নেতাকর্মীকে গুম করা হয়েছে।

তিনি বলেন, মানবিক,ন্যায়বিচার দেশেছিল না। শেখ হাসিনা সবকিছু ধ্বংস করে ফেলেছিল। আদালতকে আওয়ামী লীগের কার্যালয় বানিয়ে ফেলেছিল। সেই জায়গা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চা সমৃদ্ধশালী হবে যেখানে গণতন্ত্র থাকবে। যেখানে গণতন্ত্র থাকবে কেউ আগুন দিয়ে কোন কিছু পুড়াবে না। যেখানে সবাই নির্মাণ করবে। এই মেনুফেকশন আমাদের সংস্কৃতির অঙ্গন।

ছাত্রদলের সাবেক সভাপতি বলেন, ছাত্র-শিক্ষক যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে তাদের সাথে আমাদের সবার মত পার্থক্য থাকতে পারে; কিন্তু ফ্যাসিবাদের প্রকাশ ঘটবে না। সবাই সবার সাথে ভিন্নতা থাকতে পারে থাকতে পারে কিন্তু মত প্রকাশের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। আমাদের অর্জিত সাংস্কৃতিক ঐতিহ্য, গর্ব, আমাদের অর্জন ফ্যাসিবাদের থাবায় যেন নষ্ট না হয়। আমাদের সংস্কৃতির ঐতিহ্য পদ্মা মেঘনার মতো যে রহমান সেটা আমরা বহমানই রাখবো।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ফ্যাসিবাদের আক্রমণের বহিঃপ্রকাশ দেখলাম তার তীব্র নিন্দা জানাচ্ছি। সাথে ছাত্ররা শিক্ষক ও ছাত্ররা কষ্ট করে দুর্দান্ত কাজ করে যাচ্ছে তাদের কে অভিনন্দন জানাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম, কেন্দ্রীয় নেতা মীর শরাফত আলী সপু, শামীমুর রহমান শামীম প্রমুখ।

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকারকে সময় ও সমর্থন দেওয়ার আহ্বান দুদুর
সরকারকে সময় ও সমর্থন দেওয়ার আহ্বান দুদুর
শফিকুর রহমানের উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়নের প্রস্তাব
শফিকুর রহমানের উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়নের প্রস্তাব
ফ্যামিলি কার্ড সবাই পাবেন, শুধু সময়ের ব্যাপার: মির্জা ফখরুল
ফ্যামিলি কার্ড সবাই পাবেন, শুধু সময়ের ব্যাপার: মির্জা ফখরুল