• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

ডিসেম্বরেই জাতীয় নির্বাচন, দ্রুত সংস্কারের তাগিদ প্রধান উপদেষ্টার

   ১২ এপ্রিল ২০২৫, ০৮:৩৩ পি.এম.
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

আগামী ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যমাত্রা নিয়ে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ এবং সদস্য ড. বদিউল আলম মজুমদারের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্র এ কথা জানিয়েছে।

বৈঠকে প্রফেসর আলী রীয়াজ ও ড. বদিউল আলম মজুমদার কমিশন কর্তৃক চলমান সংস্কার কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে চেয়ারম্যানকে বিস্তারিত জানান। তারা উল্লেখ করেন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পৃথকভাবে সংস্কার প্রস্তাবনা নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। এ পর্যন্ত মোট আটটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে। আগামী বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি‘র সঙ্গে আলোচনার সময়সূচি নির্ধারিত হয়েছে বলেও তারা জানান।

কমিশনের পক্ষ থেকে আরও জানানো হয়, সংস্কার কার্যক্রমের বিষয়ে জনগণের মতামত সংগ্রহ এবং এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

বৈঠকের শেষ পর্যায়ে কমিশনের সভাপতি প্রফেসর মুহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা এবং সামগ্রিক সংস্কার প্রক্রিয়াকে দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন। এতে নির্ধারিত সময়ে অর্থাৎ আগামী ডিসেম্বর মাসেই জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব হয়।

এ বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) মনির হায়দারও উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী