• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

"জাগো বাহে - কৃষক বাঁচাই"

তামাক চাষীদের ন্যায্য দামের দাবীতে সমাবেশ

   ১২ এপ্রিল ২০২৫, ১১:৩৮ এ.এম.

লালমনিরহাট প্রতিনিধিঃ 

তামাক চাষীদের নানা রকমের হয়রানি মূলক বৈষম্য, সিন্ডিকেটের প্রতিবাদে এবং শক্তিশালী সংগঠন গড়ার লক্ষ্যে "জাগো বাহে - কৃষক বাঁচাই" তামাক চাষীদের ন্যায্য দামের দাবীতে- ❝তামাক চাষীদের সমাবেশ❞ হয়। 

 শুক্রবার (১১ এপ্রিল) বিকালে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশ হয়। 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপি'র সভাপতি, তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা বিএনপি'র সহ-সভাপতি, লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) নির্বাচনী এলাকা থেকে বিএনপি'র ধানের শীষ প্রতীকের ২০১৮ সালের সংসদ সদস্য প্রার্থী জনাব রোকন উদ্দিন বাবুল। এছাড়াও সমাবেশে মতামত প্রদান করেন তামাক চাষী এই অঞ্চলের বহু কৃষক।

উত্তরবঙ্গের এই অঞ্চলটিতে তামাকের ব্যাপক চাষ হয়ে থাকে প্রতিবছরই। কিন্তু কৃষক তার তামাকের ন্যায্য মূল্য পান না এবং শেষ পর্যন্ত বাজারজাত করতে না পারায় ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন। এবারে তামাকের ব্যাপক চাষাবাদের কারণে কৃষক তার একটি ন্যায্য মূল্য অনুযায়ী কোম্পানী গুলোর রেটের মাধ্যমে লাভবান হবেন এমন প্রত্যাশা সকল তামাক চাষীদের। 

এসমাবেশে সভাপতিত্ব করেন সাপ্টিবাড়ী ইউনিয়ন বিএনপি'র সভাপতি ও তামাক চাষী মোঃ মোনায়েম সিদ্দিকী মিলন।

ভিওডি বাংলা/রাজ্জাক/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু